1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার,সনদ ও ক্রেস্ট প্রদান - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কুলিয়ারচরে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৪০ কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার,সনদ ও ক্রেস্ট প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২২১ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসা থেকে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি,দাখিল,এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিয়ে উপজেলা পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৪০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
গতকাল ২৯ জুলাই বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ক্রেস্ট,সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কাসেম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক,বেগম নূরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন (খোকন),ফরিদপুর ইউনিয়ন আবদুল হামিদ ভূঞা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির,এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধর, আগরপুর গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান,বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম,আবুল কাসেম স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিউটি বেগম,বাংলা বাজার আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দা নাছিমা বেগম,সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ,সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি, সদস্যবৃন্দ ও পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ও সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।জানা যায়,পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে এবং এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের ২৫ হাজার টাকা করে পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক একাউন্টে স্কীম দপ্তর কর্তৃক প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!