1. admin@auchsangbad.com : admin :
উজান কাশিয়ারচর সঃ প্রাঃ বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাঁদ ঢালাইয়ে অনিয়ম: ক্ষুব্ধ এলাকাবাসী - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

উজান কাশিয়ারচর সঃ প্রাঃ বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাঁদ ঢালাইয়ে অনিয়ম: ক্ষুব্ধ এলাকাবাসী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

পর্ব ১
সুমন ভট্টাচার্য

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাঁদ ঢালাই কাজে মারাত্মক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়বাসীর দাবি, কোনো তদারকি ছাড়া নিম্নমানের সামগ্রী ব্যবহার করে গোপনে কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কার্যসহকারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ছাঁদ ঢালাই কাজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর আওতাধীন হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী এলজিইডি শিক্ষা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রকৌশলী বা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার চুখে ধুলো ছিটিয়ে এলজিইডির কার্যসহকারী খাইরুল আলম সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পরিচালনা করছেন।প্রধান শিক্ষিকা রাজিয়া পারভিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের প্রধান হিসাবে আমাকে কোনো তথ্য দেওয়া হয়নি। স্থানীয়দের কাছ থেকেই জানতে পেরেছি, কাজ শুরু থেকেই এটি অত্যন্ত নিম্নমানের হচ্ছে।

স্থানীয় রফিক বলেন, “আমরা শুরু থেকেই প্রতিবাদ জানিয়েছি। নিম্নমানের পাথর, মাটি মিশ্রিত বালু আর নিম্নমানের রড দিয়ে কাজ করা যাবে না। কিন্তু আমাদের কথা কেউ শুনেনি, বরং আমাদেরকে হুমকি দিয়ে বলা হয়—চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে।মঙ্গলবার ২২জুলাই সরেজমিনে গিয়ে দেখা গেছে, নির্মাণস্থলে নেই কোনো সাইনবোর্ড, নেই কোনো প্রকৌশলীর উপস্থিতি। গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর কাজে ব্যবহার করা হচ্ছে চিকন সাদা ও লাল বালু, নিম্নমানের পাথর—যা ভবনের স্থায়িত্ব ও টেকসই নিয়ে প্রশ্ন তুলেছে।

এদিকে খবর পেয়ে সাংবাদিকরা কথা বলতে গেলে কার্যসহকারী খাইরুল আলম ও ঠিকাদারের প্রতিনিধি ইসহাকসহ আরও কয়েকজন সাংবাদিকদের প্রতি অশ্রাব্য ভাষায় গালাগালি এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা চালায়।এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, “আমি ঘটনাটি শুনেই কাজ বন্ধ করে দিয়েছি। বর্তমানে ব্যস্ত আছি, পরে কথা বললো।”

স্থানীয়দের আশঙ্কা, সঠিকভাবে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে।এ অবস্থায় এলাকাবাসী দ্রুত উচ্চ পর্যায়ের তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!