1. admin@auchsangbad.com : admin :
বরেন্দ্র সচেতন সমাজের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন: রাবির উপ-উপাচার্য - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বরেন্দ্র সচেতন সমাজের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন: রাবির উপ-উপাচার্য

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।  শনিবার দুপুর ১টা২০ মিনিট কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন বৃক্ষরোপণের উদ্বোধন করবেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন  সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান ।

গাছের চারা রোপণ শেষে শিক্ষার্থীদের উদ্দেশে উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন আজ  বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং যত্নসহকারে সেটিকে বড় করে তোলে, তাহলে আমরা একটি সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব।”

অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বরেন্দ্র সচেতন সমাজ, গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন। সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। সংগঠনটি সারা দেশে যে এই কর্মসূচি পালন করছে সেগুলো নিঃসন্দেহে মানবিক এবং পরিবেশবান্ধব। আমি সাধুবাদ জানাই এমন মহতী উদ্যোগকে। সেই সঙ্গে ‘ বরেন্দ্র সচেতন সমাজ পরিবারকেও ধন্যবাদ জানাচ্ছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর মো. গিয়াস উদ্দিন আহমেদ বলেন গাছের উপকার বলে শেষ করতে পারব না। গাছ আমাদের পরম বন্ধু। এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে আরও গুরুত্ব দেবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের ডেপুটি রেজিস্ট্রার মো: মনোয়ার হোসেন উৎপল বলেন, মতিহারের চত্বরের সবুজ গাছ থাকবে এটাই স্বভাবিক, বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচান,জলবায়ু পরিবর্তনে ভারসাম্য রক্ষার জন্য বেশি করে গাছ লাগান।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান রোহান বলেন পরিবেশ আজ আমাদের কাছ থেকে দায়বদ্ধতা চায়। একসময় সবুজে ঢাকা যে পৃথিবী ছিল, তা আজ বিপন্ন। সময় এসেছে তরুণ প্রজন্মকে নিয়ে পরিবেশ রক্ষার আন্দোলন গড়ে তোলার। জুলাই মাসে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণ করার ও সকল স্বেচ্ছাসেবককে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

আমগাছ, জামগাছ, কাঁঠাল, কৃষ্ণচূড়া, নিম, বট, পাকুড়, লেবু কড়ইসহ অনেক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয় । বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন সদস্যদের।

এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন   বরেন্দ্র সচেতন সমাজ সাংগঠনিক সম্পাদক আল- আমিন, সদস্য মো: বানীসহ  পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী অংশ নেয়। সহযোগিতায় ছিল  গ্লোবাল কমিউনিটি অরগানাইজেশন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!