
সুৃমন ভট্টাচার্য
ময়মনসিংহ সদর উপজেলার মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার শিক্ষক রশিদুল ইসলাম খানের বিরুদ্ধে ২০ লাখ টাকার জালিয়াতির অভিযোগে থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগে বলা হয়, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষক ও কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া পরীক্ষক নিয়োগ এবং আর্থিক লেনদেন দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করেন। আরবি প্রভাষক মো. আব্দুর রউফের স্বাক্ষর জাল করে পরীক্ষক নিয়োগের অভিযোগের পর বিষয়টি প্রকাশ্যে আসে।
অধ্যক্ষ ড. মো. ইদ্রিস খানের দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয় (নং ৪৮(৭)২০২৫)। মামলা তদন্ত করছেন এসআই মাসুদ জামালী। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।