1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন" প্রতিযোগিতা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০৯ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে “২৪ এর রঙ্গে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম এ কর্মসূচির শুভ সূচনা করেন। কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ডাঃ আব্দুল মান্নান মহিলা কলেজ, পূর্বচর পাড়াতলা কারিগরি মহাবিদ্যালয়,রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয় ,আচমিতা জর্জ ইনস্টিটিউশন,ফেকামারা ফাজিল মাদ্রাসা,ভোগপাড়া দাখিল মাদ্রাসাসহ উপজেলার ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।সৌন্দর্য বর্ধন এবং সংরক্ষণের সুবিধার্থে উপজেলা পরিষদের সম্মুখে দেয়ালে চিত্রাংকন করা হয়।এ সময় কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম বলেন,খুবই আনন্দঘন পরিবেশে চলছে আমাদের কর্মসূচি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলছে এ প্রতিযোগিতা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ১ম,২য় ও ৩য় স্থান অধিকার করবে তারা জেলা পর্যায়ে লড়বে।পরে তারা জেলাতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে লড়ে প্রধান উপদেষ্টার কাছে থেকে পুরস্কার গ্রহণের সুযোগ পাবে।বিকেলে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তিনটি প্রতিষ্ঠান কে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে রইছ মাহমুদ উচ্চ বিদ্যালয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী,সহকারী শিক্ষিকা শাহরীন সুলতানা,সহকারী শিক্ষকা নন্দিতা রানী সরকার, উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাছিব,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাস,কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম,কটিয়াদী মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জজ মিয়া,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাজন সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!