1. admin@auchsangbad.com : admin :
ভূয়া পুলিশ পরিচয় ও অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণা মামলার মূলহোতা গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভূয়া পুলিশ পরিচয় ও অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণা মামলার মূলহোতা গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বন্দরপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া পুলিশ পরিচয় ও অর্থের বিনিময়ে সেনাবাহিনী তে চাকুরী দেয়ার নামে প্রতারক চক্রের মূলহোতা মোঃ রাজিউর রহমান (৪০), পিতা-সইফুর রহমান, সাং-জনগাঁও, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও‘কে গ্রেফতার করেন।ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম সেনাবাহিনীর চাকুরীতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করলে নিকটস্থ আত্মীয় মাধ্যমে জানতে পারে যে, বিবাদী মোঃ রাজিউর ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে টাকার মাধ্যমে বিভিন্ন সরকারী চাকুরী নিয়ে দেয়। তখন বিবাদী রাজিউর এর সাথে যোগাযোগ করলে তিনি ঠাকুরগাঁও জেলাতে এসআই হিসেবে কর্মরত আছে বলে জানায়। ভিকটিম তার কাছে চাকুরীর বিষয়ে কথা বললে সে বহু লোককে সেনাবাহিনীতে চাকুরী দিয়েছে এবং তাকেও ভর্তি করে দিবে বলে ১২ লক্ষ টাকার চুক্তিবদ্ধ হয়। চাকুরী হলে প্রথমে ৬ লক্ষ টাকা এবং পরবর্তীতে এ্যাপয়নমেন্ট কার্ড হাতে পাওয়ার পরে বাকী ৬ লক্ষ টাকা দিতে হবে মর্মে চুক্তি হয়।

গত ইং-৩১-০৫-২০২৫ তারিখ ভিকটিম মোবাইলে সেনাবাহিনীর মাঠে উপস্থিত হওয়ার জন্য এসএমএস এর কথা বিবাদীকে জানায়। গত ০২-০৬-২০২৫ তারিখ বিবাদী ভিকটিমের সকল সার্টিফিকেট এবং জনতা ব্যাংকের ০২ টি ব্লাংক চেক স্বাক্ষর করে ঠাকুরগাঁও সদর ঠিকানায় পাঠাতে বললে ভিকটিম তার কথা মত ০২টি ব্লাংক চেক, মূল এসএসসি সার্টিফিকেট সহ মূল্যবান কাগজপত্র ও ০৬ টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্প এসএ পরিবহণে কুরিয়র এর মাধ্যমে পাঠিয়ে দেয়। সকাল ০৭.৩০ ঘটিকার সময় রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগের মাঠ আছে বলে জানায় এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলে। কিন্তু উক্ত ভিকটিম রাজশাহী সেনানিবাসে সৈনিক পদে নিয়োগে প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। তখন বিবাদীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করতে ব্যর্থ হয়। পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে বোয়ালিয়া থানায় প্রতারণা আইনে একটি মামলা দায়ের করেন।

উক্ত ঘটনায় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর ন্যায় র‍্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু করে। ইং ১২-০৭-২০২৫ তারিখ ১৯.৩০ ঘটিকায় র‍্যাব-৫, সিপিএসসি ও র‍্যাব-১৩, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন বন্দরপাড়া নামক এলাকা হতে উক্ত সংঘবদ্ধ প্রতারণা চক্রের মূলহোতা ও পরিকল্পনাকারীকে আটক করে ।

প্রাথমিক তদন্তে উক্ত প্রতারণার সত্যতা পাওয়া গেছে এবং উক্ত প্রতারক নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে এর আগেও বহুবার মানুষ কে প্রতারণা করে এসেছে। এভাবে সে অনেকের সার্টিফিকেট জালিয়াতি, আত্মসাত করার মাধ্যমে ব্লাকমেইল এর সাথে জড়িত ছিলো। মিথ্যার আশ্রয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকুরী দেওয়ার কথা বলে বিভিন্ন ভিকটিমের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে এলাকার নিরীহ লোকজনকে নিঃস্ব করেছে মর্মে জানা যায়। তাছাড়া পূর্বে উক্ত আসামীর নামে একাধিক প্রতারণা আইনে মামলা রয়েছে এবং একাধিকবার জেলে গেছে।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!