1. admin@auchsangbad.com : admin :
ভ্রমণ কাহিনী : প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের অপর নাম কাপ্তাই - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ভ্রমণ কাহিনী : প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের অপর নাম কাপ্তাই

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

এম আবু হেনা সাগর

কাপ্তাই থেকে ফিরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের অপর নাম পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই। বাঙালি ও আদিবাসী উভয়ের সাথে প্রাণচাঞ্চল্যে এখানকার প্রকৃতি যেন নিবিড় বৈচিত্র্যের মেলবন্ধন। দেখা মেলে পাহাড়,উঁচু-নিচু টিলা,ঝর্ণা,লেক আর আঁকা বাঁকা পাহাড়ি পথ। এখানকার বন-পাহাড়ে বৃক্ষরাজিতে ভরপুর। কর্ণফুলী নদীর উপশাখার তীরবর্তীতে রুপে ভরা সবুজময় পাহাড়। যতদুরই চোখ পড়ে, ততদূরই মায়াবী দৃষ্টি অপলক নয়নে থাকিয়ে রয়।

১১ জুলাই সকাল ৮টায় চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি যোগে রওয়ানা দিই। সে সিএনজি থেকে নেমে পড়ি লিচুবাগানে। অন্য একটি সিএনজিতে করে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওয়ানা। মাঝপথেই আইন শৃঙ্খলা বাহিনীর দুয়েকটা চেক পোস্ট পার হয়েই পৌঁছে গেলাম নিদিষ্ট গন্তব্যস্থল সে কাপ্তাই স্টেশনে। সেখানে নেমে ফোন দিলাম ছোটভাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষাথী মো: ইব্রাহিমকে। স্টেশনে এক কূলিং কর্ণার থেকে হালকা নাস্তা সেরে বের হতে না হতেই রিসিভ করতে চলে আসল ইব্রাহিম। এই সড়কে সিএনজি ছাড়া অন্য যানবাহন তেমন একটা চোখে পড়েনা। যেন চিরচেনা সবুজের বুক চিরে চলছে তিনচাকার যান।

তাকে নিয়ে কাপ্তাই স্টেশন থেকে সিএনজি নিয়ে সোজা চলে গেলাম নেভী ক্যাম্প পিকনিক স্পটে। সেখানে মাঝপথেই চেক পোস্ট। সেটি পার হয়ে সোজা চলে গেলাম পিকনিক স্পটে।সিএনজি থেকে নেমেই টিকেট কাউন্টার। চল্লিশ টাকায় দুটি টিকেট সংগ্রহ করে প্রবেশ করলাম সে নেভী পিকনিক স্পটে। ভেতরে বিধাতার অকৃত্রিম সৃষ্টি। পরিস্কার পরিচ্ছন্নতা সবখানেই। কাপ্তাইয়ের নেভী পিকনিক স্পট লেকের স্বচ্ছ জল আর সবুজ পাহাড়ে মন বিমোহিত করেন ভ্রমণ পিপাসুদের।জীবনে প্রথম দেখার সেই স্বাদটা যেন মিটে গেল।

দুইজনেই লেকের ভেতরে আঁকা বাঁকা,উঁচু-নিচু পাহাড়ী পথ বেয়ে হাটতে শুরু করি। প্রায় ঘন্টারও বেশি সময় হেঁটে ক্লান্ত শরীরে কিছুক্ষণ বসে ফের শুরু করি হাটা। লেকের চারপাশের সৌন্দর্য্যে যেন উপভোগ। পাহাড়ের চূড়ায় গিয়ে পাহাড়ী আর জলরাশির ভিউটা দেখে বেশ কয়টা ফটোসেশনে যুক্ত হলাম। কিন্তু আতিথিয়তার কমতি ছিলনা ভাই ইব্রাহিমের। যেটি অতুলনীয়,ভুলার নয়।

টিকেট কাউন্টারের কুলিং কর্ণার থেকে হালকা নাস্তা সেরে সিএনজি নিয়ে চলে আসলাম কাপ্তাই সরকারী সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে। সে ক্যাম্পাস জুড়ে ফুলে ফুলে সজ্জিত আর সবুজ গাছগাছালি ভরা। সবমিলিয়ে অসাধারণ পরিবেশ।

ইব্রাহিমের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসার পূর্ব মুহুর্তে ক্যাম্পাসের প্রবেশ পথেই আমগাছের ছায়ায় ক্ষনিকের আড্ডায় মেতে উঠি। সে জুমার নামাজের আগে ক্যাম্পাস থেকে বিদায় নিয়ে চলে আসলাম কাপ্তাই স্টেশনে। সেখানে মসজিদে কাঠ ফাটা রোদের মাঝে জুমার নামাজ আদায় পরবর্তী দুপুরের খাবার খেতে গিয়েই যেন রান্নার অতুলনীয় স্বাদ। ঘরোয়া পরিবেশে দুপুরের খাবার অন্যরকম।

কিছুক্ষণ অপেক্ষার পর হেঁটে আসলাম কাপ্তাইয়ের শেষ প্রান্তে জেটিঘাটে। পথিমধ্যে দেখা পেলাম কাপ্তাই উপজেলায় অবস্থিত দেশের প্রথম পানি বিদ্যুৎ কেন্দ্র এবং ঐতিহ্যবাহী কাপ্তাইয়ের বাঁধ। একটু পরেই চোখ পড়লো জেটিঘাট দিয়ে নদীর ওপার থেকেই রাঙ্গামাটির বিভিন্ন পাহাড়ী জনপদ হয়ে বোট দিয়ে কাঁচা তরিতরকারি আসার দৃশ্য। অচেনা জায়গায় ভ্রমণের কাঙ্খিত লক্ষ্য ছিল অনন্য অতুলনীয় ও দারুন মজাদার। ভ্রমণটি সফলতার দ্বারপ্রান্তে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!