1. admin@auchsangbad.com : admin :
মাদকচক্র নয়,এ যেন রাষ্ট্রবিরোধী সিন্ডিকেট!’ র‌্যাবের অভিযানে আবারও প্রমাণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

মাদকচক্র নয়,এ যেন রাষ্ট্রবিরোধী সিন্ডিকেট!’ র‌্যাবের অভিযানে আবারও প্রমাণ

  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুন বিশেষ প্রতিনিধি:

রাত গভীর হলেও থেমে থাকেনি র‌্যাবের তৎপরতা। ১০ জুলাই ২০২৫, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট। ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী গ্রাম, ডুপিপাড়া নতুন বাজার এলাকা—এই নিরিবিলি স্থানে একঝটকায় ফেটে পড়ে র‌্যাব-১৪ এর গর্জন। র‌্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ কোম্পানির চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ কুখ্যাত মাদক কারবারিকে হাতেনাতে আটক করে। শুধু তাই নয়, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করে বাহিনীটি। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন: মোঃ আঃ মালেক (৪০), পিতা-মৃত আঃ হাসেম। শাহজাহান খান (৪৫), পিতা: ফাইজ উদ্দিন খান —উভয়ের বাড়ি ছনখোলা,চুনারুঘাট, হবিগঞ্জে। আবু রাহাত (৩৫), পিতা- হোসেন আলী। মোঃ উজ্জল মিয়া (৪০), পিতা- মৃত সিরাজ আলী —উভয়ের বাড়ি সুতিয়াখালী, কোতোয়ালী, ময়মনসিংহে।অভিযান চলাকালে গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত বিভিন্ন জেলা ঘুরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামতসহ আসামিদের কোতোয়ালী থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে মাদকচক্র!দেশে যখন শিক্ষার্থী,যুবসমাজ এবং শ্রমজীবীরা নিজেদের ভবিষ্যৎ গড়ার সংগ্রামে ব্যস্ত,তখন একটি কুচক্রী মহল মাদকের ভয়াবহ ফাঁদ পেতে রাখছে সমাজের প্রতিটি কোণে। একে রুখতে না পারলে সামনে আসতে পারে ভয়াবহ সামাজিক বিপর্যয়। মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে সন্তান,পরিবার,সমাজ এবং রাষ্ট্রকে রক্ষায় এখনই সময় জেগে ওঠার। মাদক নির্মূলে প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াস ছাড়া এই ভয়াবহ ব্যাধিকে রুখে দেওয়া সম্ভব নয়।র‌্যাবের অভিযান প্রশংসনীয়,কিন্তু পর্যাপ্ত নয়।এই সফল অভিযান র‌্যাবের পেশাদারিত্ব ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে প্রশ্ন থেকে যায়—এই মাদকচক্রের পেছনে থাকা মূল হোতারা কোথায়? কারা দিচ্ছে তাদের আশ্রয়-প্রশ্রয়? কবে ধরা পড়বে গডফাদাররা? এখন সময়, কেবল মুখে নয়—কাজে প্রমাণের। নইলে এই জাতি এক দিন চোখের সামনেই হারাবে তার সম্ভাবনাময় ভবিষ্যৎ। সাংবাদিক সমাজের দাবি-এই ঘটনার সর্বোচ্চ তদন্ত ও মূলহোতাদের আইনের আওতায় আনা হোক-মাদক নিয়ন্ত্রণে কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত হোক-প্রতিটি উপজেলায় গড়ে তোলা হোক মাদক প্রতিরোধ কমিটি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!