1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, মেয়েরা এগিয়ে  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী বোর্ডে পাশের হার ৭৭.৬৩, মেয়েরা এগিয়ে 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৪০ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে চলতি বছর এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। আর গতবছর ২০২৪ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ। যা ২০২৩ সালে ৮৭.৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫.৮৮ শতাংশ ছিল।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২ টায়  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহী’র চেয়ারম্যানের অফিস কক্ষে চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম এসএসসির ফলাফল ঘোষণা করেন। রাজশাহী শিক্ষা বোর্ড জানায়, ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মোট পাশকৃত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৯৮৩ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।জিপিএ ৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৩ শত ২৭ জন, এদের মধ্যে  ছাত্রী ১১ হাজার ৯ শত ৬২ জন এবং ছাত্র ১০ হাজার ৩ শত ৬৫ জন। বহিস্কৃত পরীক্ষার্থাীর সংখ্যা  ৭। শুন্য থেকে ১০℅ ফেল করা স্কুল ১ টিও নাই। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা  ৯৯।চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় মোট কেন্দ্রের সংখ্যা ২৬৯টি কেন্দ্রের অধীনে স্কুলের সংখ্যা ছিল ২৬৯০টি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!