1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে মাদক-জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কটিয়াদীতে মাদক-জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক ও জুয়া বন্ধের দাবীতে পিপুলিয়া ভূইয়াপাড়া, গোয়াতলা গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।০৮ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পিপুলিয়া ভূইয়াপাড়া ও গোয়াতলা এই দুই গ্রামের ৫টি মসজিদের ইমামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। মাদক ও জুয়া প্রতিরোধে মসজিদের মুসল্লিসহ এলাকাবাসী একাত্মতা প্রকাশ করেন।এতে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর আলী হোসেন, আলীমুদ্দীন ভূইয়া নান্দু মেম্বার, জামাল মিয়া, গোলাপ মিয়া, আবুল হাসান, মোবারক ভূইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা আসসাব উদ্দিন, মাওলানা আশিকুর রহমান প্রমূখ।বক্তাগণ বলেন, মাদক ও জুয়া এলাকার যুবকদেরকে ধ্বংস করে ফেলছে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক বিক্রি, সেবন ও জুয়া খেলা বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।রক্তদান সমিতির মুমুরদিয়া ইউনিয়ন শাখার সংগঠক হাসান তারেক বাপ্পী বলেন, যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত আজকের পর থেকে ঐ ব্যক্তি ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট ঘোষণা করা হোক। মাদকের সাথে জড়িত ব্যক্তি বা তার পারিবারের যেকোন সামাজিক অনুষ্ঠান বয়কট করতে হবে।উল্লেখ্য, এলাকায় মাদক জুয়া ব্যাপক হারে বেড়ে গেছে। যা নিয়ে অভিভাবকগণ খুবই উদ্বিগ্ন। মাদক ও জুয়ার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে না পারলে চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, জখম, ধর্ষণের মত অপরাধমূলক কর্মকান্ড দিন দিন আরো বেড়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!