1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
রাজশাহীতে কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

রাজশাহীতে কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে কথিত ভুয়া সাংবাদিক, সন্ত্রাসী ও রাজশাহী প্রেসক্লাবের দখলদার সভাপতি নজরুল ইসলাম জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল সাড়ে এগারো টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মহানগরীর টিকাপাড়া খুলিপাড়ার ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি সকাল ১১টায় খুলিপাড়া এলাকা থেকে শুরু হয়ে সাগরপাড়া, রানীবাজার, বাটার মোড় হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত মানববন্ধনে প্রায় দুইশত জন এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২১ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ তরুণ দল রাজশাহী জেলার সহ সভাপতি মোঃ ডিকেনসহ মোঃ আজিজ, মোঃ বাদল, আবু রাসেল মনি ও আনোয়ারুল ইসলাম বুলবুলসহ ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, “সাম্প্রতিক সেনাবাহিনীর অভিযানে আটক হওয়া নজরুল ইসলাম জুলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইল এবং মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। সাংবাদিকতার ছদ্মাবরণে সে অবৈধভাবে বিপুল অর্থ ও সম্পদ অর্জন করেছে, যার নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানাচ্ছি।” ধন্যবাদ জ্ঞাপন করেন সেনাবাহিনীর প্রতি।তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি আহ্বান জানান, যেন নজরুল ইসলাম জুলুর অবৈধ সম্পদের উৎস ও আয়-ব্যয়ের হিসাব তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এছাড়াও বক্তারা নজরুল ইসলাম জুলুর কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম দ্রুত উদ্ধারসহ প্রশাসনের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত বিচারের মাধ্যমে এই সন্ত্রাসীর দ্বারা নির্যাতিত পরিবারগুলোর নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে বক্তারা বলেন, “সাংবাদিকদের কাছে আমাদের অনুরোধ—আপনারা কলম ও ক্যামেরার শক্তির মাধ্যমে এ ধরনের মুখোশধারী ভুয়া সাংবাদিকদের মুখোশ সমাজের সামনে উন্মোচন করুন।” আর কোনো সন্ত্রাসী যেনো সাংবাদিকতার মুখোশ পড়ে অপরাধ না করতে পারে।শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এই কর্মসূচি থেকে অবিলম্বে নজরুল ইসলাম জুলুর বিচারের পাশাপাশি তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!