1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ময়মনসিংহে পুলিশের ঝটিকা অভিযান: পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ময়মনসিংহে পুলিশের ঝটিকা অভিযান: পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ শহরে অপরাধ দমনে পুলিশ প্রশাসনের চলমান কঠোর তৎপরতার অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার অধীন ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ঝটিকা অভিযান চালিয়ে তিনজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গত ৬ ও ৭ জুলাই, রবিবার ও সোমবার রাতে শহরের কৃষ্টপুর ও পুরাতন মেডিকেল গেট সংলগ্ন এলাকা—যা দীর্ঘদিন ধরে মাদক ও ছিনতাইয়ের ‘ক্রাইম জোন’ হিসেবে পরিচিত—সেখানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো— ১. হৃদয় (২১), পিতা: অপু দাস, সাং: পুরোহিতপাড়া
২. জয় (২০), পিতা: গনেশ, সাং: বড় কালীবাড়ি
৩. শহীদ (৩৪), পিতা: নব আলী, সাং: গুলুকপুর, থানা: গৌরীপুর। পুলিশ জানায়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে রাতে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন ও তাঁর সঙ্গীয় পুলিশ দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের ঘেরাও করে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা ছিনতাইয়ের প্রস্তুতির বিষয়টি স্বীকার করে জানায়, তারা পেশাদার ছিনতাইকারী এবং এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে।
ইন্সপেক্টর কমর উদ্দিনের নেতৃত্বে ১ নম্বর পুলিশ ফাঁড়ি ইতোমধ্যেই শহরের যৌনপল্লী, কৃষ্টপুর, ও পুরাতন মেডিকেল গেট এলাকা থেকে বেশ কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। এছাড়াও, অবৈধ ভেজাল মিশ্রিত মদ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে অভিযান চলছে। ফাঁড়ি এলাকার ছোট বাজার, বড় বাজার, স্বদেশী বাজার রোড, ওল্ড পুলিশ ক্লাব রোড, ট্রাংকপট্টি রোড, স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, দুর্গাবাড়ী রোড এবং ইসলামী ব্যাংক ও গোল্ড মার্কেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কমর উদ্দিন বলেন,> “অপরাধী যেই হোক, কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আমরা আইন-শৃঙ্খলা রক্ষায় অটল। তবে আমাদের সফলতার জন্য প্রয়োজন সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতা। আপনাদের সহায়তা পেলে আমরা আরও বেশি অপরাধী গ্রেফতার করতে সক্ষম হবো।”পুলিশের এই সাফল্যকে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলামের তদারকি ও দিকনির্দেশনার বাস্তব ফল হিসেবে দেখা হচ্ছে। এলাকাবাসীর মতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এই নিরলস প্রয়াসে শহরে নিরাপত্তা ও স্বস্তির পরিবেশ ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!