1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে ঐতিহ্যবাহী ফেকামারা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি হলেন রফিকুল ইসলাম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে ঐতিহ্যবাহী ফেকামারা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সভাপতি হলেন রফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৫১ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান,বিশেষ প্রতিবেদক
দীর্ঘ প্রতীক্ষার পর কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী ফেকামারা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়েত ইসলামীর সাবেক আমীর,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারী, পোড়াদিয়া ওয়াসিম উদ্দিন খান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক,বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্টার মোঃ আইয়ুব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম বিপ্লব।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, মাদ্রাসাটি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষে ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে বিদ্যুসাহী প্রতিনিধি হিসাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিধি মোতাবেক অন্যান্য সদস্যদের কে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে ডাক্তার,ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, উর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি চাকরিজীবী হিসেবে নিয়োজিত আছেন। মাদ্রাসাটির পরীক্ষার ফলাফল এবং শিক্ষার মানে জেলার মধ্যে বেশ সন্তোষজনক অবস্থানে আছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতা ধরে রেখে মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করবো।তিনি বলেন,আমি অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র। মাদ্রাসার সঙ্গে আমার কৈশোর জড়িত। জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এ প্রাঙ্গণে কাটিয়েছি। বর্তমানে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি।নবগঠিত সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম আরো বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে নতুন কমিটির পাশাপাশি মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করছি।ফ্যাসিবাদ সরকারের সময় মাদ্রাসার তেমন কোনো উন্নয়ন লক্ষ্য করা যায়নি। বরং দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, কমিটি দ্বন্দ্ব সারা বছর লেগে থাকতো।মাদ্রাসাটি কামিল (মাস্টার্স)রূপান্তর করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। নতুন কমিটির মাধ্যমে দীর্ঘদিনের অবহেলিত মাদ্রাসাটির অবকাঠামোগত উন্নয়ন হবে বলে অনেক অভিভাবকগণ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!