1. admin@auchsangbad.com : admin :
বাঘায় জামাই এর কান কেটেপড়ে শশুর-শালার রডের আঘাতে। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় জামাই এর কান কেটেপড়ে শশুর-শালার রডের আঘাতে।

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত

রাজশাহী প্রতিনিধি।

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম বাজারে দোকানের বাকীর টাকা চাওয়া কে কেন্দ্র করে শশুর-শালা ও জামাই এর সঙ্গে মারধরের ঘটনা ঘটেছে।

গত ২৯ জুন উপজেলার মনিগ্রাম বাজারের পশ্চিম মাথায়
জামাই মামুন এর কান কেটে পড়ে শশুর-শালার রডের আঘাতে বলে অভিযোগ পাওয়া যায়। এবিষয়ে আহত জামাই মামুনের বড় বোন মোসাঃ সেলিনা বেগম বাদী হয়ে বাঘা থানায় বিবাদী ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। স্থানীয় লোকজন জানান,মামুন ও তার চাচাতো শশুর -শালারাই মারামারি করেছে।মামুন জামাই কে শশুররাই মারধর এর ঘটনা ঘটিয়েছে দোকানের বাকী টাকা চাওয়াতে কেন্দ্র করে।

থানায় অভিযোগ সূত্রে, ঘটনায় দিন সন্ধ্যা অনুমান ০৭.১০ ঘটিকার সময় বিবাদীগণ বেআইনী ভাবে দলবদ্ধ হয়ে হাতে দেশীয় অস্ত্র লোহার রড, শাবল, এবং মেশিনের
লোহার হ্যান্ডেল দিয়ে বাঘা থানাধীন মনিগ্রাম বাজারে আমার ভাইয়ের(মামুনের) মুদি দোকানে হামলা করে।১নং আসামী মোঃ মাওলা(২৫) হাতে থাকা লোহার রড় দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত ফলে আমার ভাইয়ের ডান কানে লাগিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়ে রক্ত বের হতে থাকে। ২নং আসামী মোঃ আলিফ (২২) হাতে থাকা শাবল দিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে পিছন হইতে পিট বরাবর আঘাত করলে উক্ত আঘাতের ফলে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়লে হাতে থাকা শ্যালো মেশিনের লোহার হ্যান্ডেল নিয়ে বুক বরাবর পরপর কয়েকটি আঘাত করে উক্ত আঘাতে শরীরের বিভিন্ন অংশে কাটা জখম প্রাপ্ত হয়। অভিযোগে বিবাদীরা হলেন, ১ নং মোঃ মওলা(২৫) পিতা মোঃ আলম, ২ নং মোঃ আলিফ(২২) পিতা মৃত মোক্তার,৩ নং মোঃ শাকিল(২০) পিতা মোঃ মফিজ,৪ নং মোঃ রনি(৩০) পিতা মত
হযরত,৫ নং মোঃ কুদরত(২৫) পিতা মোঃ মোস্তফা, ৬ নং মোঃ বকুল(৩৫) পিতা মৃত হযরত,৭ নং মোঃ আলম(৪৫) পিতা মৃত হযরত, ৮ নং আলী(২২) পিতা মোঃ আলম সর্ব সাং মনিগ্রাম, বাঘা থানাধীন।

আহত মামুনের বড় বোন মোসাঃসেলিনা বেগম প্রতিবেদক কে বলেন, দোকানে ছোটভাই মামুন কে মারধর করছিলো ছোট ভাই এর চাচাতো শশুর ও শালারা মিলে। মারধরের সময় আমার ভাইয়ের চিৎকারে আমার পিতা-ওহাব আলী এবং মাতা মোসাঃ দেলেরা বেগম বাড়ী হতে বাহির হয়ে ভাইকে বাঁচানোর জন্য আগাইয়া আসিলে তাদেরও ৮ জন আসামীগণ মিলে এলোপাথাড়ী ভাবে মারধর করে শরীরের ফুলা জখম করে। আসামী মোঃ আলী(২২) সু-কৌশলে দোকানের ক্যাশ বক্স হতে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যায়। হয়রতের দুই ছেলে বকুল (৩৫) ও আলম(৪৫) মিলে দোকানের বিভিন্ন প্রকারপ্রশাধনী,বোতলজাত সোয়া বিন তেল,সাবানসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ঘটনার পরে স্থানীয়রা আহত মামুন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল চিকিৎসার জন্য পাঠানো হয়।

এবিষয়ে বাঘা থানার ওসি আছাদুজ্জামান বলেন,গত ২৯জুন মারামারির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিলো এবং এবিষয়ে আহত দোকান মালিক মামুনের বড় বোন বাদী হতে লিখিত অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে।অপরাধীদের কয়েকজন বিজ্ঞ আদালত মাধ্যমে জামিনে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!