1. admin@auchsangbad.com : admin :
চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হলেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহ সদর উপজেলার চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি তাঁর এই মনোনয়ন চূড়ান্ত করা হয়।

ইউএনও প্রিন্সের নেতৃত্বে মাদরাসাটির শৃঙ্খলা, শিক্ষা কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। সভাপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণে মাদরাসার প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রশাসনিক অভিজ্ঞতা ও শিক্ষানুরাগী মনোভাবের কারণে ইউএনও প্রিন্সের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও গতিশীল হবে। শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশ এবং একটি আধুনিক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সাহেবীয়া দাখিল মাদরাসাকে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন সবাই।

প্রধান শিক্ষক বলেন, “এটি মাদরাসা পরিবারের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। ইউএনও মহোদয়ের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, চর শীরকলদী সাহেবীয়া দাখিল মাদরাসাটি দীর্ঘদিন ধরে এলাকার একটি স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে। নতুন সভাপতির দায়িত্ব গ্রহণে এর অগ্রযাত্রা আরও সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!