1. admin@auchsangbad.com : admin :
কটিয়াদীতে অসুস্থ স্বামীকে বাঁচাতে স্ত্রীর কিডনী দান - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কটিয়াদীতে অসুস্থ স্বামীকে বাঁচাতে স্ত্রীর কিডনী দান

  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত মুক্তিযোদ্ধার অসুস্থ সন্তান মনিরুল ইসলাম রানার (৪০) দুটি কিডনীই অকোজো।স্বামীকে বাঁচাতে কিডনী দিচ্ছেন তার স্ত্রী। কিডনী প্রতিস্থাপনের পর্যাপ্ত অর্থ তাদের নেই। নিঃস্ব পরিবারের অসুস্থ রানার চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম। তার উদ্যোগে সংগ্রহকৃত প্রায় বিশ লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে রানাকে।উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের লাংটিয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আহম্মদ আলী ভূইয়া (অমৃত) এর মেজো ছেলে মনিরুল ইসলাম রানা দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভুগছিলেন। তাঁর দুটো কিডনীই অকেজো! চিকিৎসকের পরামর্শে তাঁকে বাঁচানোর জন্য কিডনী প্রতিস্থাপন অত্যাবশ্যক। তাঁকে বাঁচাতে তাঁর স্ত্রী একটি কিডনী দানে সম্মত হয়েছেন। কিডনী প্রতিস্থাপনের জন্য যেতে হবে ভারতে। যা অত্যন্ত ব্যয়বহুল। কিডনী রোগের পাশাপাশি রানা ডায়াবেটিসসহ আরো নানাবিধ জটিল রোগে ভূগছেন। সপ্তাহে তিনদিন ডায়ালাইসিস করতে হয়। দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা খরচ চালিয়ে যাওয়ায় রানার পরিবার এখন প্রায় নিঃস্ব! কিডনী প্রতিস্থাপনের ব্যয় বহন করা পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়ে।তাদের এ অবস্থায় উদ্যোগী হন একই গ্রামের প্রতিবেশী ছাত্রদল নেতা কামরুল ইসলাম। গ্রামের তরুণদের নিয়ে রানার চিকিৎসার জন্য তহবিল গঠনে কাজ শুরু করেন। তাঁর আহ্বানে প্রবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর সাথে তহবিল গঠনে যুক্ত হন প্রভাষক তরিকুল ইসলাম টিটু, সাবেক পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কাকন, প্রকৌশলী যুবায়েদ হোসেন রুবেল, ইউপি সদস্য রফিকুল ইসলাম বিপুল, সমাজসেবক মোহাম্মদ আল-আমিন, তাহসিন তানভীর অন্তর প্রমূখ। ০২ জুলাই বুধবার দুপুরে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম উদ্যোক্তাদের সাথে নিয়ে রানার বাড়িতে যান। তাঁর চিকিৎসার জন্য তাঁর হাতে ১৯ লক্ষ ১৯ হাজার ১৮২ টাকার তহবিল তুলে দেন। আরো লাখ দুয়েক টাকা ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলম নাঈম, মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাদিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তশরীফুল হাছিব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম বাচ্চু, মুমুরদিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোকারম হোসেন লিটন, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল ভূইয়া, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহবায়ক নকিব হুদা প্রমূখ।মনিরুল ইসলাম রানার বড় ভাই মহিবুল হাসান পলাশ বলেন, আমাদের এ দুর্দিনে আমার ভাইয়ের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে এসেছেন। আপনাদের মাধ্যমে দেশ ও প্রবাসের অনেকেই সহযোগিতার হাত বাড়িয়েছেন; সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। রানার জন্য দোয়া করবেন সে যেন আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।ছাত্রদল নেতা কামরুল ইসলাম বলেন, আমার ডাকে সাড়া দিয়ে আপনারা যারা রানা ভাইয়ের চিকিৎসার জন্যে সহযোগিতা করেছেন; তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানাই; তাদের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো। দলমত নির্বিশেষে মানবিক প্রয়োজনে সাড়া দিয়ে যে দৃষ্টান্ত আপনারা স্থাপন করেছেন। তা সত্যিই প্রশংসার দাবি রাখে। রানা ভাই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করবে এ প্রত্যাশা করি।রানার চিকিৎসার জন্য তহবিল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা বলেন, তরুণদের এমন সমাজসেবামূলক কার্যক্রমে এগিয়ে আসা উচিত। বিশেষ করে যারা ছাত্ররাজনীতির সাথে জড়িত তাঁদের উচিত কামরুলের মত মানবিক কাজে এগিয়ে আসা। তরুণদের উচিত তাঁদের উদ্যমকে অপরাজনীতিতে ব্যবহার না করে, গঠনমূলক রাজনীতির মাধ্যমে জনহিতকর কাজে ব্যবহার করা।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে মনিরুল ইসলাম রানা একজন ব্যবসায়ী ছিলেন। তিনি নিজেও সমাজসেবামূলক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। এখন অসুস্থ হয়ে জীবন মরণ সন্ধিক্ষণে দিন গুনছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!