1. admin@auchsangbad.com : admin :
যমুনা লাইফ এর বিশ্বজিৎ কুমার মন্ডল কাহিনির সমাপ্তি - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

যমুনা লাইফ এর বিশ্বজিৎ কুমার মন্ডল কাহিনির সমাপ্তি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের নিয়োগ বাতিলের বিষয়ে ২৯ জুন ২০২৫ রোজ রবিবার কোম্পানির বোর্ড রুমে… বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে কোম্পানির গুরুত্বপূর্ণ বহু বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি আইডিয়ারের নির্দেশ মোতাবেক বিশ্বজিৎ কুমার মন্ডল কে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তৎসঙ্গে কোম্পানিতে সিইও পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য ইতিপূর্বে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ(আইডিআরএ) যে সিদ্ধান্ত দিয়েছিল,তার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিন্ত তাতেও রক্ষা পাননি তিনি, সেটিই বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত, গত (২৭ মে) চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।একই সঙ্গে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগকে, তারই আলোকে আইডিয়ারে পরামর্শে যমুনা লাইফ এর বোর্ড সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কর্তৃপক্ষ।

এর আগে, ২৯ এপ্রিল হাইকোর্ট ড. বিশ্বজিৎ মন্ডলের দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে আইডিআরএ’ র সিদ্ধান্তের ওপর দুই মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছিলেন। সেই আদেশের বিরুদ্ধে আইডিআরএ চেম্বার আদালতে আবেদন করেছিলেন তিনি। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর আইডিআরএ’ র ১৮২তম সভায় ড. বিশ্বজিৎ কুমার মন্ডলের যমুনা লাইফের সিইও পদে নিয়োগের প্রস্তাব না-মঞ্জুরের সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয়, তিনি হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও থাকাকালে বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করা, বীমা আইন, ২০১০ এর একাধিক ধারা লঙ্ঘন, বিশেষ নিরীক্ষায় তথ্য গোপন এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান। এসব অনিয়মের দায়ে তাকে আগেই বীমা আইন ২০১০-এর ৫০(১) (খ) ধারা অনুযায়ী অপসারণ করা হয়। এরপরও যমুনা লাইফে সিইও নিয়োগের প্রস্তাব পাঠানো হলে আইডিআরএ সেটি নাকচ করে।চেম্বার আদালতের আদেশ অনুযায়ী, ড. বিশ্বজিৎ কুমার মন্ডল বর্তমানে যমুনা লাইফের সিইও পদে দায়িত্ব পালন করতে পারবেন না।

এ বিষয়ে আইডিআরএ’ র আইনজীবী জানিয়েছেন, চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে আইডিআরএ’ র সিদ্ধান্ত বহাল রেখেছেন। ফলে বিশ্বজিৎ মন্ডল এখন আর সিইও পদে কোন কোম্পানিতেই থাকতে পারবেন না।

(আরো বিস্তারিত আসছে,,, চোখ রাখুন আউচ সংবাদ অনলাইন পোর্টালে)

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!