1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে ডিভোর্সি স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা: গুলকিবাড়িতে লোমহর্ষক ঘটনা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে ডিভোর্সি স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা: গুলকিবাড়িতে লোমহর্ষক ঘটনা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি (S. C. B)

ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকায় মঙ্গলবার (১ জুলাই) সকালে এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ডিভোর্সি স্ত্রীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

নিহত গৃহবধূ রওশন আক্তার (৪২) নেত্রকোনার রাজুর বাজার এলাকার বাসিন্দা এবং ঘাতক রাকিবুল করিম রাকিব (৫০) ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার বাসিন্দা। রাকিব দীর্ঘদিন দুবাই প্রবাসী ছিলেন এবং সম্প্রতি দেশে ফিরে এসেছেন।পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে রাকিব কাজের মেয়ে সেজে বোরকা পরে নগরীর গুলকিবাড়ির একটি ভাড়া বাসায় প্রবেশ করে। ওই সময় রওশন আক্তারের ছোট মেয়ে—একাদশ শ্রেণির শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনি রওশনকে ছুরিকাঘাতে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন।রওশন আক্তারের দুই কন্যা রয়েছে—বড় মেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং ছোট মেয়ে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করছে। ডিভোর্সের পর রওশন দুই মেয়েকে নিয়ে গুলকিবাড়ি এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনাস্থলে পরিদর্শনে আসেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল মামুন, সদর সার্কেলের কর্মকর্তা, কোতোয়ালি মডেল থানা পুলিশ ও ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ। তারা তাৎক্ষণিক তদন্ত শুরু করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি হত্যা-পরবর্তীতে আত্মহত্যা না-কি ভিন্ন কোনো ঘটনা—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!