1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে এক গৃহবধূকে মারধোরের অভিযোগে থানায় মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে এক গৃহবধূকে মারধোরের অভিযোগে থানায় মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১১৫ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ধর্ষণের চেষ্টায় ব্যার্থ হয়ে এক গৃহবধূকে মারধোরের অভিযোগে থানায় একটি মামলা রুজু হয়েছে।গত ১৭ জুন মঙ্গলবার উপজেলার ছয়সূতী ইউনিয়নের লোকমানখারকান্দি গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে সাদেক মিয়া (২৮) এর বিরুদ্ধে নির্যাতিত ওই গৃহবধূ (৩০) বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নং ১১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদেক মিয়া প্রায় সময় নিজ গ্রামের ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই গৃহবধূ রাজি না হওয়ায় গত ৯জুন বিকাল আনুমানিক ৩টার দিকে ওই গৃহবধূর বসত ঘরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যার্থ হয়ে তাকে মারধোর করে সাদেক মিয়া।ওই গৃহবধূ বলেন, গত ৯জুন বিকাল ৩টার দিকে নিজ বাড়ির বসত ঘরে তার ছোট ছেলে (৫) কে নিয়ে শুয়ে ছিলেন। এসময় সাদেক মিয়া খারাপ উদ্দেশ্যে তার বিছানায় গিয়ে তাকে জড়াইয়া ধরে তার বুকে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়া স্পর্শ করে ও পড়নের কাপর ধরে টানা হেছড়া করিতে থাকে। তখন তিনি সাদেক মিয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ধাক্কা দিয়া মাটিতে ফেলে দেয়। এতে সাদেক মিয়া উত্তেজিত হয়ে ঘরের কোনায় থাকা বাঁশের লাঠি দিয়ে ওই গৃহবধূর দুই পায়ের উরুতে আঘাত করে। এসময় ওই গৃহবধূ ডাক চিৎকার করিলে সাদেক মিয়া পালিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে হুমকি দেয় যে, ওই গৃহবধূ যদি মামলা মোকদ্দমা করে তাহলে ওই গৃহবধূর বড় ছেলে (১৩) ও ছোট ছেলে (৫) কে খুন করে ফেলবে।পরে এলাকাবাসী আসিয়া তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।এব্যাপারে অভিযুক্ত সাদেক মিয়া পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!