1. admin@auchsangbad.com : admin :
দেখার কেউ নেই? এলজিইডি অফিস যেন দুর্নীতির লাইসেন্সপ্রাপ্ত কারখানা! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

দেখার কেউ নেই? এলজিইডি অফিস যেন দুর্নীতির লাইসেন্সপ্রাপ্ত কারখানা!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ২৫৪ বার পঠিত

বিশেষ প্রতিবেদকঃ

নেত্রকোনার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যেন এখন দুর্নীতির এক ‘অঘোষিত অফিস’। এই দপ্তরের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামের বিরুদ্ধে ঘুষ, কমিশন, বিল আটকে রাখা, নিম্নমানের কাজের অভিযোগে জর্জরিত জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। সরেজমিন অনুসন্ধান ও একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে—এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকার সরকারি অর্থ আজ গোষ্ঠীগত দুর্নীতির পেটে ঢুকে পড়ছে। স্থানীয়ভাবে জনপ্রিয় উন্নয়নমুখী প্রকল্প গুলোর প্রতিটি স্তরেই চলছে এক ‘পার্সেন্টেজ নির্ভর বাণিজ্য’। অভিযোগ রয়েছে, কোনো প্রকল্প অনুমোদন থেকে শুরু করে বিল উত্তোলন পর্যন্ত প্রতিটি ধাপে নির্ধারিত হারে ঘুষ না দিলে সেই ঠিকাদারের কোনো কাজ হয় না, এমনকি চলমান প্রকল্পের বিলও মাসের পর মাস আটকে রাখা হয়। -নাম প্রকাশ না করার শর্তে একাধিক ঠিকাদার বলেন,>”বিল পেতে গেলে ১০-১৫% পর্যন্ত দিতে হয়। না দিলে কাজ পায় না কেউ। বাধ্য হয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করি,না হয় লোকসানে পড়ে যাই।”এই দুর্নীতির করাল ছায়া সরাসরি জেলার উন্নয়ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। কলমাকান্দা হয়ে নাজিরপুর সড়কে মেসার্স কোহিনূর এন্টারপ্রাইজের বাস্তবায়নে নির্মাণাধীন রাস্তা ও সেতুর কাজ অত্যন্ত নিম্নমানের, বর্তমানে কার্যত পরিত্যক্ত। দূর্গাপুর উপজেলার ঝানজাইল বাজার থেকে সোমেশ্বরী নদীর ওপর ব্রিজ প্রকল্পে একই চিত্র—দেয়াল ফেটে যাওয়া, রড বের হয়ে থাকা, কাজ ধীরগতির। কৃষ্ণের চর, বরগুনা গ্রামে এলজিইডির আরও একটি চলমান প্রকল্পও অবহেলা আর নিম্নমানের কারখানা হয়ে দাঁড়িয়েছে। এমন চিত্র শত শত প্রকল্পে। প্রশ্ন উঠছে—এই বেহাল দশার দায় কার?স্থানীয় শিক্ষক সিরাজুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন,>”সরকার যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, সেখানে এলজিইডির মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরে এমন দুর্নীতির রমরমা চললে, জনগণের আস্থা কোথায় গিয়ে ঠেকবে? “বিশ্লেষকদের মতে, এলজিইডির প্রকল্প গুলো সরাসরি জনজীবনের সঙ্গে জড়িত। এসব উন্নয়ন যদি দুর্নীতির আবর্তে পড়ে যায়, তবে কেবল জনগণের কষ্টই বাড়বে না, উন্নয়নের অর্থবোধ হারাবে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে  নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম অভিযোগ অস্বীকার করেন! তাঁর এই অস্বীকার আরও বড় প্রশ্নের জন্ম দিচ্ছে—তিনি কী লুকোতে চাইছেন? নেত্রকোনার পেশাজীবী, সাংবাদিক ও নাগরিক সমাজ এখন সরব। তারা বলছেন—>“এই দুর্নীতির চক্র যতদিন অটুট থাকবে, ততদিন উন্নয়ন কেবল ঠকানো হবে জনগণকে। দায়ীদের মুখোশ উন্মোচন করে শাস্তি নিশ্চিত করুক সরকার।”এই প্রতিবেদনটি ১০ পর্বের ধারাবাহিক অনুসন্ধানমূলক সিরিজের প্রথম পর্ব। পরবর্তী পর্বে উঠে আসবে—
👉 কীভাবে টেন্ডার প্রক্রিয়া ‘ম্যানেজ’ করা হয়?
👉 কারা প্রকৌশলীর নেপথ্যে এই দুর্নীতির জাল বুনছে?
👉 প্রকল্প মূল্য কত আর কতই বা বাস্তবে খরচ হয়?
চলবে…

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!