1. admin@auchsangbad.com : admin :
তারাকান্দায় ‘ভুয়া প্রভাষক নিয়োগের’ হাট! ২০ লাখে চাকরি, ৩ লাখে ডিডি চুপ! - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

তারাকান্দায় ‘ভুয়া প্রভাষক নিয়োগের’ হাট! ২০ লাখে চাকরি, ৩ লাখে ডিডি চুপ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬১৪ বার পঠিত

তারাকান্দায় ‘ভুয়া প্রভাষক নিয়োগের’ হাট! ২০ লাখে চাকরি, ৩ লাখে ডিডি চুপ!

নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এন ইসলামিয়াএকাডেমি কলেজে ঘুষ-জালিয়াতি ও দুর্নীতির বিস্ফোরক কাহিনী ফাঁস হয়েছে। অভিযোগ উঠেছে—এখানে জাল সনদ ব্যবহার করে ২৪ জনকে অবৈধভাবে প্রভাষকসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে।এই নিয়োগ প্রক্রিয়ায় ইউএনও’র স্বাক্ষর জাল, পত্রিকায় ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, অনুমোদনহীন বিষয়ের প্রভাষক নিয়োগসহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। অভিযোগ উঠেছে, কলেজটি যেসব বিষয়ের প্রভাষক নিয়োগ দিয়েছে, সেগুলোর কোনো অনুমোদনই নেই শিক্ষা অধিদপ্তরের খাতায়। ঘুষের রেট নির্ধারিত!তথ্য মতে, প্রতিজন প্রভাষকের কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ নিয়ে নিয়োগ দেওয়া হয়। শুধু তাই নয়, শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) কেও ৩ লাখ টাকা করে ঘুষ দেওয়া হয়েছে বলে অভিযোগ।প্রকাশ্যে ‘ভুয়া নিয়োগের হাট’! জালিয়াত চক্রের নেতৃত্বে কলেজ শিক্ষক! স্থানীয় সূত্র জানায়, এই চক্রের মূল হোতা চানপুর কলেজের শরীরচর্চা শিক্ষক আনোয়ারুল ইসলাম। অভিযোগে বলা হয়, তিনিই জাল সনদের মূল সরবরাহকারী।চমকপ্রদ তথ্য: বিষয় মিলছে না যোগ্যতার সঙ্গে!
নিয়োগ পাওয়া ব্যক্তিদের অনেকেই পড়াশোনা করেছেন এক বিষয়ে, কিন্তু প্রভাষক হয়েছেন সম্পূর্ণ ভিন্ন বিষয়ে। উদাহরণ স্বরূপ:মুহাম্মদ এনামুল কবির ইতিহাসে পড়েছেন, নিয়োগ পেয়েছেন পালি বিভাগের প্রভাষক!মো. রহিম উদ্দিন ইসলামের ইতিহাসে শিক্ষিত, আরবি বিভাগের প্রভাষক! রফিকুল ইসলাম রাষ্ট্রবিজ্ঞানে পড়া, মনোবিজ্ঞানে প্রভাষক! মাকসুদা বেগম সমাজকর্মে পড়াশোনা, প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি বিভাগে! রাজন ব্যবস্থাপনায় ডিগ্রি, চারু ও কারুকলা বিভাগে প্রভাষক! রাসেল মিয়া, মাদ্রাসা ছাত্র, এখন সংগীত বিভাগের প্রভাষক! হোসনে আরা, ছিলেন আয়া, এখন সংস্কৃতি বিভাগের প্রভাষক— নিবন্ধন ছাড়া! মিজানুর রহমান, আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে নিবন্ধনবিহীন অবস্থায় বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত। জমির দলিলেও অনিয়মঃ স্থানীয়রা জানান, কলেজটি যে জায়গায় স্থাপনের কথা ছিল দলিল অনুযায়ী, বাস্তবে তা অন্যত্র স্থাপন করা হয়েছে। জমির কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, সেখানেও রয়েছে মারাত্মক অসঙ্গতি। প্রশাসনের প্রতিক্রিয়াঃতারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসাইন বলেন, “অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”অভিযুক্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, “সরাসরি বা সামনাসামনি কথা বললে বুঝিয়ে বলতে পারবো।”ময়মনসিংহ অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ নাসির উদ্দীন বলেন,“এ ধরনের অভিযোগ সম্পর্কে আমার কোনো ধারণা নেই।”সচেতন মহলের দাবি:এমন চাঞ্চল্যকর অনিয়ম শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা নষ্ট করছে না, বরং গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। স্থানীয় অভিভাবক ও সচেতন সমাজ দ্রুততম সময়ের মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সকল দুর্নীতিবাজ ও দায়িত্বহীন কর্মকর্তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!