
আজব শহর উল্টো চলে
মেঘ হতে পাই রোদ
শহরবাসী মানুষগুলো
এক্কেরে নির্বোধ।
মেয়েটা যায় রান্নাঘরে
মায়ের হাতে ফোন
বারেবারে বাজতে থাকে
ফোনেরই রিং টোন।
বাবাকে যে বলে ছেলে
পড়তে বসো বাপ
না হলে তো পরীক্ষাতে
বাড়বে ভীষণ চাপ।
এই শহরের গাড়িগুলো
বিমান হয়ে যায়
পুরুষ মানুষ হেঁটে চলে
নূপুর পরা পায়।
বিষ্টি এলে রাস্তাঘাটে
নৌকা চলে ভাই
বিশ্ব ঢুঁরে এমন আজব
শহর দেখি নাই।