1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
স্বাধীন বাংলা পার্টির আত্মপ্রকাশ-'জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি' স্লোগানে নতুন রাজনৈতিক যাত্রা - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

স্বাধীন বাংলা পার্টির আত্মপ্রকাশ-‘জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি’ স্লোগানে নতুন রাজনৈতিক যাত্রা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজধানীর শাহবাগে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল ‘স্বাধীন বাংলা পার্টি’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন ২০২৫, বুধবার সন্ধ্যায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র-এ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে রাজনৈতিক বিশ্লেষক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
দলের প্রধান স্লোগান—
“জনগণের শক্তি, স্বাধীন বাংলার ভিত্তি”।
নতুন স্বপ্ন, নতুন অঙ্গীকার
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বলা হয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গড়ে তোলা এই দলটি একটি আধুনিক, শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে যাত্রা শুরু করছে। দলটির চেয়ারম্যান হিসেবে শাহ মোঃ শাহরিয়ার শান্ত-কে ঘোষণা করা হয়। জানানো হয়, ১০ এপ্রিল ২০২৫ (২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ) তারিখে দল গঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। ৭ দফা প্রতিশ্রুতি: জনগণের মৌলিক অধিকারে অঙ্গীকার স্বাধীন বাংলা পার্টির ঘোষণাপত্রে উঠে আসে ৭টি মূল অঙ্গীকার:-
১. সবার জন্য বিনামূল্যে আবাসন
২. সর্বস্তরে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য
৩. কার্যকর ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা
৪. রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন
৫. দক্ষতা ও গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা
৬. আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্য আইন
৭. মৌলিক অধিকারকে রাষ্ট্রীয় দায়িত্বে রূপান্তর
দলটি ঘোষণা করে— দুর্নীতি ও অপরাধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই তাদের লক্ষ্য।
কমিটি ও নেতৃত্বঃ
৭১ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন:
প্রধান উপদেষ্টা: মোঃ কামরুজ্জামান
উপদেষ্টা সদস্য: মোঃ বশির মাহমুদ মিয়াজি
সভাপতি: শাহ মোঃ শাহরিয়ার শান্ত
সাধারণ সম্পাদক: মোঃ মুস্তাফিজুর রহমান
যুগ্ম সম্পাদক: মেহেদী হাসান লিমন ও মোঃ শিহাব উদ্দিন রাজ,সাংগঠনিক সম্পাদক: মোঃ হোসাইন আহমদ,দপ্তর সম্পাদক: মোঃ নূরনবী সোহেল। রাজনীতিতে নতুন হাওয়া?
দলের নেতারা জানান, তারা ব্যক্তি-ভিত্তিক রাজনীতি নয়, নীতিনির্ভর ও জনগণের অধিকারভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চান। দলের ঘোষণাপত্রে বলা হয়, “এই দেশ ও রাষ্ট্র কারও করুণা নয়—এটি জনগণের। সেই জনগণের শক্তিই হবে স্বাধীন বাংলার ভিত্তি।”
পর্যবেক্ষণে রাজনৈতিক বিশ্লেষকরাঃ
বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা সবসময়ই রাজনৈতিক চর্চায় নতুন আগ্রহ সৃষ্টি করে। তবে আদর্শ, অঙ্গীকার ও বাস্তব কর্মসূচির বাস্তবায়নই ঠিক করে দেবে—এই দল কতটা প্রভাব ফেলতে পারবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!