1. admin@auchsangbad.com : admin :
আমেরিকার সিনেটর শেখ রহমান ৪৫ বছর পর ঈদ করলেন নিজ জন্মস্থানে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আমেরিকার সিনেটর শেখ রহমান ৪৫ বছর পর ঈদ করলেন নিজ জন্মস্থানে

  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ২০৬ বার পঠিত

ফখর উদ্দিন ইমরান -বিশেষ প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান ৪৫ বছর পর তাঁর জন্মস্থান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামে ঈদ-উল-আযহা উদযাপন করেছেন। তিনি সরারচর পুরাতন বাজার এলাকার এক মসজিদে ঈদের নামাজ আদায় করেন এবং দিনটি তাঁর শেকড় ও স্থানীয় জনগণের সঙ্গে কাটান।তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) কিশোরগঞ্জ-৫(বাজিতপুর-নিকলী) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ মজিবুর রহমান ইকবালের বড় ভাই।৯৭ বছর বয়সী মা তাঁর ছেলেকে ঈদের এই আনন্দঘন মুহূর্তে পাশে পেয়ে আবেগে আপ্লুত হন। ঈদ-উল-আযহার আত্মত্যাগ ও দানের মহৎ বার্তা অনুসরণ করে পরিবারের সদস্য ও স্থানীয়রা একত্রে ঈদের বিশেষ খাবার উপভোগ করেন এবং কোরবানির মাংস গ্রামের মানুষের মাঝে বিতরণ করেন।সিনেটর রহমান তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ২৭ মে মাসব্যাপী সফরে ঢাকায় আসেন। তাঁর পৈতৃক বাড়ি, যা একটি নয়নাভিরাম বাগানবাড়ি হিসেবে পরিচিত—দুলর্ভ ফলগাছ, পরিচ্ছন্ন পুকুর ও ঐতিহ্যবাহী ঘাটে ঘেরা—সেখানে তিনি আত্মীয়স্বজন,প্রতিবেশী ও বন্ধুদের সাদর অভ্যর্থনা জানান।এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময়, সিনেটর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, “আমি আমার জীবনযাত্রার সূচনাস্থল সরারচরে ঈদের নামাজ আদায় করতে পেরে গভীরভাবে আনন্দিত। বাবার বাড়িতে, মায়ের উপস্থিতিতে আসা আমার জীবনের এক গভীর আবেগময় মুহূর্ত।সিনেটর রহমানের বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আগরতালায় ‘জয় বাংলা যুব শিবির’-এর ক্যাম্প সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। অতীত স্মৃতিচারণায় তিনি বলেন, পাকিস্তান আমলে নির্মিত বাজিতপুর-সরারচর সড়ক এবং একসময় এলাকাটির গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত সরারচর রেলওয়ে স্টেশনের ঐতিহাসিক গুরুত্ব আজও তাঁর মনে দাগ কেটে আছে।বাজিতপুরে জন্ম নেওয়া সিনেটর রহমান ১৯৭১ সালের যুদ্ধকালীন কঠিন সময় অতিক্রম করে ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়ায় অর্থনীতি ও গ্লোবাল স্টাডিজে পড়াশোনা করেন। জর্জিয়া স্টেট সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে তাঁর পথচলা অধ্যবসায় ও প্রতিশ্রুতির এক অনন্য উদাহরণ।চলমান সফরের অংশ হিসেবে তিনি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা পরিদর্শনের পরিকল্পনা করেছেন, যেখানে তিনি তাঁর শৈশবকাল কেটেছে এবং মানুষের সঙ্গে পুনঃসংযোগ স্থাপন করছেন।চলতি বছরের এপ্রিল মাসে,জর্জিয়া স্টেট সিনেট বাংলাদেশে ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন ও গণতন্ত্রের দাবিতে শ্রমজীবী শ্রেণির অংশগ্রহণকে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব গৃহীত করে। সিনেটর রহমানের উদ্যোগে গৃহীত এই প্রস্তাবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সুশাসন ও সংস্কারমূলক প্রতিশ্রুতির জন্য শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!