1. admin@auchsangbad.com : admin :
রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতায় দৌঁড়াল ২০০ শিশু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রায়পুরায় ম্যারাথন প্রতিযোগিতায় দৌঁড়াল ২০০ শিশু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৭০ বার পঠিত

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী

নরসিংদীর রায়পুরায় প্রথমবারের মতো শিশুদের নিয়ে “নরসিংদী কিডস রান ফেস্টিভ্যাল” ব্যতিক্রমধর্মী ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়েছে।আজ সোমবার (৯ জুন) ভোর ৬টায় রায়পুরার আশারামপুর মডেল হাইস্কুল থেকে গ্রামের মেঠোপথে ম্যারাথন দৌঁড় শুরু হয়।রায়পুরা রানার্স কমিউনিটি এবং নরসিংদী রানার্সের যৌথ আয়োজনে “রান ফর এ্যাডোকেশন, রান টু সেভ চিল্ড্রেন” এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়। ১ কিলোমিটার দৌঁড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ২০০ জন শিশু অংশ নেন।

আয়োজক কমিটির প্রধান সবুজ শিকদার জানান, “শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে সহায়ক হতে প্রথমবারের মতো নরসিংদীতে এমন একটি ব্যাতিক্রধর্মী শুধু শিশুদের জন্য একটি পূর্ণাঙ্গ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০০ জন শিশু এতে অংশ নেন। এর আগেও সাঁতার, হাফ ও ফুল ম্যারাথন সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। রায়পুরা নরসিংদীকে বিশ্ববাসীর কাছে পরিচিতি করতে এমন আয়োজনে আমার জন্য গর্বের। আমরা চাই ভবিষ্যতে এ আয়োজন আরও বড় পরিসরে করতে।”

শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় নানা মহল। অনুষ্ঠান উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন প্রমূখ।অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হবে।

বয়স ভিত্তিক দুটো ক্যাটাগরিতে ২ থেকে ৬ বছর বয়সী শিশু প্রতিযোগিদের মধ্যে প্রথম সামিত হাসান দ্বিতীয় আদিব সিকদার, তৃতীয় আমির হামজা ৬ থেকে ১২বছর বয়সী প্রতিযোগিদের মাঝে প্রথম রাদিব খান, দ্বিতীয় সায়মা আক্তার তৃতীয় সাদ্দাম হোসেন চ্যাম্পিয়ন হন। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার নগদ অর্থ ও ক্রেস্ট উপহার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!