
তুমি যদি কাঁদাও আমায় চলনার বলে
তোমার সুখ ভেসে যাবে নয়নের জলে
এমনি কি প্রেম ভালোবাসা চলে
দু – জনার মন এক না হলে।
ভেবে ছিলাম তোমাকে নিয়ে
স্বর্গটাকে নিব কিনে
স্ব সময়ে পাড়ি না দিলে
হিসাবের খাতা নাহি মিলে।
লাল টুকটুকে বেনারসি শাড়ি পড়ে
নববধূ হয়ে আসিবে আমার প্রিতৃলয়ে
সেদিনও তুমি বলেছিলে
হৃদয়েতে আমায় রেখেছিলে।
তাইতো তোমায় ভুলিতে গেলে
তীরের আঘাত হৃদয় চিড়ে
তোমার বাঁশির সুরের ভিড়ে
বসে আছি নদীর তীরে।