1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ৬ স্টাফ রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ৬ স্টাফ রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালে

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি পিএলসি ব্যাংকের ম্যানেজার সহ ৬জন স্টাফ রহস্যজনক ভাবে জ্ঞানহারা অবস্থায় হাসপাতালে ভর্তি।রোববার (১জুন) দুপুর আনুমানিক দেড়টার দিকে কুলিয়ারচর বাজারস্থ হাবিব কমপ্লেক্সর দ্বিতীয় তলায় আইএফআইসি পিএলসি ব্যাংকে এ রহস্যজনক ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী কুলিয়ারচর বাজারস্থ অটোগ্যারেজ মালিক আল আমিন (৩৫) বলেন, তিনি রোববার আনুমানিক সোয়া ১টার দিকে একটি একাউন্ট খুলতে ৮লাখ টাকা নিয়ে ওই ব্যাংকে যায়। ওই সময় ব্যাংকের সকল স্টাফ কাজ করতে ছিলো। পরে ব্যাংকের কর্মকতা তাকে ছবি তুলে আনতে বললে তিনি ছবি তুলতে বাহিরে যায়। প্রায় ১৫ মিনিট পরে ছবি নিয়ে ব্যাংকের সামনে এসে দেখেন ব্যাংকে কোন আলো নেই। কিছুক্ষনের মধ্যে লাইট জলে উঠে। তখন দারোয়ান তাকে বলে ভিতর থেকে তার শার্টটি এনে দিতে। ভিতরে গিয়ে দেখেন অন্যান্য সকল স্টাফ ফ্লোরে পড়ে ছটফট করছে। তখন তিনি সহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয় সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা লোকজন নিয়ে সকলকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪জনকে পার্শ্ববর্তী ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। দুই জন কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের জ্ঞান না ফিরায় সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।তবে অনেকের ধারণা খাবার খেয়ে এমনটি হতে পারে। আবার কেউ বলছে গ্যাস সিলিন্ডার লিক হয়ে এমনটি হতে পারে। এখন পর্যন্ত সঠিক কোন কারণ জানা যায়নি। বর্তমানে ব্যাংক পুলিশ পাহাড়ায় রয়েছে!এখবর পেয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের এএসপি নাজমুস সাকিব ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, জানা গেছে ব্যাংক থেকে কোন কিছু খোয়া যায়নি। স্টাফদের জ্ঞান ফিরার পর তদন্তে আসল ঘটনা জানা যাবে। তবে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!