1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
বাড়ী-ঘর ভাংচুর, দখল, মিথ্যা মামলা ও প্রাণ-নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

বাড়ী-ঘর ভাংচুর, দখল, মিথ্যা মামলা ও প্রাণ-নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ প্রতিনিদ্ধি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা বাগপাড়া গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (জোতি) পরিবারসহ দখল,লুটপাট ও প্রাণনাশের হুমকিতে দীর্ঘদিন যাবৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

গতকাল সোমবার (২ জুন) জেলা পাবলিক লাইব্রেরীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি জানান,দীর্ঘ ১৫ বছর ধরে তিনি নিজ বাড়িতে বসবাস করতে পারছেন না। তার দাবি,ধলা বাগপাড়ার একটি প্রভাবশালী ও সন্ত্রাসী সিন্ডিকেট তাঁর বসতভিটা,গাছপালা,ও সম্পত্তি দখলের অপচেষ্টায় লিপ্ত। তারা একাধিক হত্যা মামলার আসামী এবং এলাকার ভয়ংকর অপরাধী চক্রের সদস্য। তিনি আরোও বলেন,কিশোরগঞ্জ জর্জ কোর্টে ১৪৪/১৪৫ ধারার মামলা চলমান থাকলেও অভিযুক্তরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাঁর জমিতে জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করছে এবং ইতোমধ্যেই তাঁর প্রায় ৭০/৭৫টি রেন্টি,মেহগুনিসহ বিভিন্ন মূল্যবান গাছ কেটে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি করেছে। গত ২৯ মে তাঁর বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটিয়েছে। ঘরের চালা,টিন খুলে নিয়ে যাওয়ার এই ঘটনায় তাড়াইল থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে রফিকুলের ভাগিনা খোকন এ ঘটনায় আব্দুর রহমান ও সিরাজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। রফিকুল তাড়াইল থানায় মামলা করতে যান তখন অভিযুক্তরা শতাধিক লোকজন নিয়ে তাঁকে আক্রমণের পরিকল্পনা করে তাড়াইল বাজারে হাজির হয়। এ বিষয়ে থানা থেকে আগাম সতর্ক বার্তা পেয়ে তিনি প্রাণ বাঁচাতে কিশোরগঞ্জ শহরে চলে আসেন। এ ঘটনার পেছনে স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু বক্করের সম্পৃক্ততা রয়েছে এবং অতীতেও এই চক্র একাধিক হত্যা ও লুটপাট মামলায় জড়িত ছিল। এর আগে তিনি শহীদের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি (নং-১০২৯) এবং ২৯ ডিসেম্বর কোর্টে একটি মামলা (নং-১৬৮৫/২০২৪) করে-ছিলেন। অন্যদিকে শহীদের করা মিথ্যা মামলা (নং-৪১/২০২৫) যেটি তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। উলেখ্য যে,এসব বিবাদীদেরএর মাঝে কয়েকজন ০১/০৬/২০২১ তারিখে এলাকায় একটি হত্যা। মামলার ঘটনা ঘটায়। এতে হেলানা। বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং- ০১/৪২ এবং আরেকটি হত্যা মামলার ঘটনা ঘটনায় ১২/০৪/২০২০ এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং-০৯/২০২০। এছাড়াও নবাব বাদী হয়ে একটি লোটপাট ও ভাংচুরের মামলা করেন যাহার নং-০৩/২০২৪ এতে আসাদ মিয়া,পিতামৃত ইব্রাহিম,২। ওয়াদুধ মিয়া,পিতামৃত- সোনা মিয়া,৩। কালাম,পিতামৃত- সোনা মিয়া,ও কাঞ্চন,পিতামৃত- মধুর বাপ তাহারা উপরে উলেখিত মামলার আসামী। বর্তমানে তাদের সাথে গোপনে বৈঠক করে শহিদ হোসেন,আব্দুর রহমান,ওহাব, লাল মিয়া,সুজন মিয়া ও আবু বক্কর তারা সংঘবদ্ধ হয়ে আমার জমির উপর আমার ঘরবাড়ি উচ্ছেদ করে দখল করার পায়তারায় লিপ্ত হয়েছে এবং সেই সাথে আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় মসজিদ কমিটি মসজিদের ইমামকে আমার ঘরে রাখার জন্য আমার কাছ থেকে জোর পূর্বক হলুদ কার্টিজে একটি স্বাক্ষর গ্রহণ করে এবং পরবর্তীতে তারা শহিদের সাথে পরামর্শ করে আমার সাথে প্রতারণা করে। উলেখ্য যে,তাদের বিরোদ্ধে আমি কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে আমার বিরোদ্ধে মিথ্যা বানায়াট মামলা দিয়ে হয়রানী সহ প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। সংবাদ সম্মলনে বক্তারা বলেন একটি গ্রাম্য সালিশে শহিদ হোসেন তার জমি ১৬ লক্ষ টাকায় কেনার প্রস্তাব দেন এবং ১ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। সালিশে নির্ধারিত সময়ের মধ্যে দলিল সম্পাদনের প্রতিশ্রুতি থাকলেও প্রতিশ্রুতি রক্ষা না করে উল্টো জমিতে ঘর নির্মাণ শুরু করে এবং তাঁকে উচ্ছেদেরনষড়যন্ত্র চালানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্যরা বলেন,শহিদ হোসেন, আব্দুর রহমান,ওহাব,লাল মিয়া,সুজন মিয়া ও আবু বক্কর এই সংঘবদ্ধ গোষ্ঠী তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে এবং একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছে। রফিকুল ইসলাম জোতির সংবাদ সম্মেলনে গ্রাম্য মাতাব্বরদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন,আঃ গনি ভুইয়া, নুরুল ইসলাম,গনি মিয়া।উল্লেখ্য যে,তাদের বিরোদ্ধে আমি কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে আমার বিরুদ্ধে মিথ্যা বানায়াট মামলা দিয়ে হয়রানী সহ প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!