1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে ৯ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে ৯ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৭৬ বার পঠিত

মুহাম্মদ কাইসার হামিদ,কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কুলিয়ারচরে ৯ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ছাত্রীর বাবা।শুক্রবার (৩০মে) রাতে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি গ্রামের মো. কুদ্দুস ভূইয়ার ছেলে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডস্থ এস আর ট্রেডার্স (তৈল ব্যবসা) এর স্বত্বাধিকারী মো. সোহাগ মিয়া (৩৫) কে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মামলা নং-১৭।ওই ছাত্রীর পিতা-মাতা অভিযোগ করে বলেন, তাদের বাড়িঘর না থাকায় পার্শ্ববর্তী একটি বাড়িতে বাসা ভাড়া করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন। গত ২৯ মে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা দু’জন বাসায় ছিলেননা। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ির মো. কুদ্দুস ভূইয়ার ছেলে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডস্থ এস আর ট্রেডার্স (তৈল ব্যবসা) এর স্বত্বাধিকারী মো. সোহাগ মিয়া (৩৫) ঘরে প্রবেশ করে ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাতিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।এসময় ওই ছাত্রী ডাক চিৎকার করলে সোহাগ মিয়া ঘর থেকে বের হয়ে যায়। ওই ছাত্রীর পিতা-মাতা বাসায় আসলে মা-বাবাকে এঘটনা খুলে বলে।পরে ওই দিন তারা কুলিয়ারচর থানায় মৌখিক ভাবে অভিযোগ করার পর থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে গত ৩০ মে শুক্রবার রাতে থানায় একটি মামলা রুজু করেন।এব্যাপারে ওই ছাত্রী অভিযোগ করে বলে, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বৃষ্টি পড়ছিল। এসময় তার মা-বাবা বাসায় ছিলনা।পার্শ্ববর্তী বাড়ির সোহাগ মিয়া তাদের ঘরে ঢুকে তাকে একা পেয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাতাতে থাকে। এসময় সে ভয়ে চিৎকার করতে থাকলে সোহাগ মিয়া ঘর থেকে বের হয়ে যায়। পরে এ ঘটনা তার মা-বাবাকে খুলে বলে। সে এ ঘটনার বিচার দাবী করে।এব্যাপারে পার্শ্ববর্তী বাড়ির মো. এনায়েতুল্লাহ (৬০), দাউদ মিয়া (৭৫) ও জজ মিয়া সহ অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।বাসার মালিক হাবিবুর রহমানের স্ত্রী খাদিজা রহমান (৫৫) বলেন,অভিযুক্ত মো. সোহাগ মিয়া আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে।মোটোফোনে অভিযুক্ত মো. সোহাগ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ধর্ষণের চেষ্টার অভিযোগের বিষয়টি সত্যনয় দাবী করে বলে,গত ২৯ মে বৃহস্পতিবার সকালে বৃষ্টি পড়ছিল। ওইদিন সকাল ১১টার দিকে তার বাড়ি থেকে দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড যাওয়ার পথে বৃষ্টিতে ভিজার ভয়ে ওই ছাত্রীর বাসার বারান্দায় গিয়ে দাঁড়ায়। এ সময় দেখতে পান বারান্দায় একটি ছোট মেয়ে পলিথিন দিয়ে তৈয়ারি একটি জামা পড়ে আছে।তখন ওই ছাত্রীর জামায় হাত দিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে এ জামাটি কে তৈরি করেছে ? জামাটিতো অনেক সুন্দর। তখন মেয়টি ভয়ে সোহাগ মিয়ার হাত সরিয়ে বলে জা। একথা বলে মাকে ডাকতে থাকে। এর বেশি কিছু নয়। এসময় অপর এক প্রশ্নের জবাবে সোহাগ মিয়া বলে,ওই সময় ছাত্রীর মা-বাবা কেউ বাসায় ছিলেননা।এব্যাপারে শনিবার (৩১মে) দুপুর সোয়া ১২টার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শুক্রবার রাতে লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্ত সোহাগ মিয়ার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!