1. admin@auchsangbad.com : admin :
নেত্রকোনায় ৪ কোটির রাস্তা ভাঙল তিন মাসেই! দুর্নীতির অভিযোগে তোলপাড়,বিচার দাবি জনতার - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

নেত্রকোনায় ৪ কোটির রাস্তা ভাঙল তিন মাসেই! দুর্নীতির অভিযোগে তোলপাড়,বিচার দাবি জনতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনা পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বারহাট্টা রোড হয়ে রাজুর বাজার মোড় পর্যন্ত রাস্তার নির্মাণকাজ শেষ হতে না হতেই শুরু হয়েছে ভাঙন! মাত্র তিন মাসের ব্যবধানে উঠে যাচ্ছে পিচ,সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল,কোথাও আবার ধসে পড়ছে রাস্তার অংশ বিশেষ। ৪ কোটি টাকার এই প্রকল্পে এমন নাজুক অবস্থা দেখে ক্ষুব্ধ স্থানীয়রা। কিন্তু কাজের সঙ্গে জড়িতরা প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় সূত্রে জানা গেছে,ঠিকাদারী প্রতিষ্ঠান ভাটিবাংলার নামে  মোঃ সনি খান,যিনি সাবেক পৌর মেয়র ও রাজনৈতিক প্রভাবশালী নজরুল ইসলাম খানের চাচা। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় এবং পৌরসভার প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরের সহযোগিতায় তিনি নিম্নমানের কাজ বাস্তবায়ন করেছেন।

প্রকল্পের দৈর্ঘ্য ৯১৫ মিটার। প্রাথমিক বরাদ্দ ছিল ৩ কোটি ৮৩ লাখ টাকা,পরে বাড়িয়ে তা করা হয় ৪ কোটিরও বেশি। কিন্তু বরাদ্দ বাড়লেও গুণগত মান নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। সাংবাদিকদের এক সরেজমিন তদন্তদলে দেখা যায়,বিটুমিনের মান ছিল নিচু,রোলিং ও কম্প্যাক্টিং সঠিকভাবে হয়নি,এমনকি গভীরতা ও প্রস্থতেও অনিয়ম স্পষ্ট।

সচেতন নাগরিকরা বলছেন,প্রকৌশলী ও ঠিকাদারের সমন্বয়ে গড়ে ওঠা ‘সিন্ডিকেট’ এর মাধ্যমেই সরকারের অর্থ লুটপাট করা হয়েছে। এখন প্রশাসনিক তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্নীতির সুযোগ তৈরি হবে।এক ব্যবসায়ী জানান, “রাস্তার অবস্থার কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে বা হচ্ছে। কিছু বলতে গেলে হুমকি আসে।”

আরও কয়েকজন বাসিন্দা বলেন, “সরকার বদলেছে, এখন সময় জবাবদিহির। কেউ যেন ছাড় না পায়।”তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, “রাস্তার নির্মাণে কোনো অনিয়ম হয়নি। কিছু জায়গায় জয়েন্টে সমস্যা দেখা দিয়েছে, যা পুনরায় মেরামত করে দেওয়া হবে।” তিনি এই প্রকল্পে দুর্নীতির অভিযোগ ‘অমূলক’ বলে দাবি করেন।

তবে সচেতন মহলের প্রশ্ন—যেখানে কোটি কোটি টাকার বাজেটের কাজ তিন মাসেই ধসে পড়ে, সেখানে শুধু ‘মেরামত’ কি যথেষ্ট? তারা বলছেন, কেবল চাকরিচ্যুতিই নয়, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে কঠোর তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তিই পারে ভবিষ্যতের জন্য বার্তা দিতে।পৌরসভার অন্য কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে জনমনে এখন একটাই প্রশ্ন—এই দুর্নীতি চক্র ভাঙবে কে?

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!