1. admin@auchsangbad.com : admin :
ফেনী জেলা প্রশাসকের সাথে বিএমইউজে জেলা সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময় - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ফেনী জেলা প্রশাসকের সাথে বিএমইউজে জেলা সাংবাদিক নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫০ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলার তৃতীয় মেয়াদের কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন,সাংবাদিক যাই দেখবে তাই লিখবে,ব্যক্তিকে টার্গেট করে নয়,ঘটনাকে টার্গেট করে নিউজ করবেন। সাংবাদিকতা যতটা রুটি রুজির জন্য করা হয়, তার চেয়ে বেশি ভালোবাসা ও দেশপ্রেম থেকে করা হয়। সাংবাদিকদের কোন রাজনৈতিক পরিচয় নেই,সাংবাদিকরা সমাজের দর্পন,সাংবাদিকদের উপর যখন কেউ আক্রমণ করে, তখন সাংবাদিকরা এক হয়ে প্রতিবাদ করেন। সকল সময়ে এমন ঐক্য থাকা উচিত। কিন্তু আমি চাকুরী জীবনের কোথাও সাংবাদিকদের ঐক্য দেখতে পাই নাই। আপনারা সব সময় প্রফেশনাল সাংবাদিকতা করবেন। আমার বিরুদ্ধে গেলেও নিউজ করবেন। এসময় মতবিনিময় করেন, বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফতাব হোসেন মমিন ভূঁঞা,সহ সভাপতি মোহাম্মদ শেখ কামাল,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, মো: আতিকুর রহমান রোজেন,কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন সবুজ,ক্রিড়া ও সাহিত্য সম্পাদক মিজানুর রহমান পলাশ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল আজিজ সায়েম,প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য মো: মাসুম বিল্লাহ ভূঁইয়া,মিজানুর রহমান, ওমর ফারুক ভূঁইয়া,মো: ইসমাইল,নিমাই চন্দ্র মজুমদার,আবু জাফর আহমেদ হৃদয়,মহি উদ্দিন মহি,জহিরুল ইসলাম,সহযোগী সদস্য জহিরুল ইসলাম মিতুল চৌধুরী, মো: শাহাদাত হোসেন, রফিক আলী,প্রমুখ। পরে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান,সিভিল সার্জন ডা: রুবাইয়েত বিন করিম,জেলা তথ্য অফিসার এস এম আল আমিন, গণপূর্ত অধিদফতর ফেনীর মনিরুজ্জামান জিতু এর সাথেও সৌজন্যে সাক্ষাৎ করেন বিএমইউজে ফেনীর সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!