1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে চায়না মোড়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ-নির্বিকার প্রশাসন - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

ময়মনসিংহে চায়না মোড়ে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে জনস্বাস্থ্য ও পরিবেশ-নির্বিকার প্রশাসন

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

ময়মনসিংহের চায়না মোড় এলাকায় এক ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটিয়ে চলেছে একটি অবৈধ সিসা তৈরির কারখানা। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মোশাররফ মন্ডল নামের এক ব্যক্তি পুরাতন ব্যাটারি কাঠ কয়লার আগুনে পুড়িয়ে তৈরি করছেন সিসা,যার ফলে পুরো অঞ্চল আক্রান্ত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, অ্যাসিড পানি ও ভয়াবহ পরিবেশ দূষণে।

সরেজমিনে দেখা যায়,রাত ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলছে এই প্রাণঘাতী কর্মকাণ্ড। ২০-৩০ বছরের ২০-২৫ জন শ্রমিক পুরাতন ব্যাটারি থেকে প্লেট বের করে আগুনে ফেলে সিসা তৈরির কাজ করছে। এই ধোঁয়ায় আশপাশের অন্তত ২-৩ কিলোমিটার এলাকাজুড়ে মানুষের চোখ, নাক,গলা জ্বালাপোড়া করে, অনেকেই আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে। শিশু ও বৃদ্ধরা পড়ছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, কারখানার পশ্চিমে ফসলি জমি, উত্তরে ব্যস্ত মেইন রোড,দক্ষিণে ঘনবসতিপূর্ণ গ্রাম আর পূর্ব পাশে জাওগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়—সেই স্কুলের শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না বিষাক্ত ধোঁয়া থেকে। ধোঁয়া,ছাই ও অ্যাসিড মিশ্রিত পানি আশপাশের জমিতে গিয়ে ফসল, গাছের ফুল-ফল এমনকি গবাদিপশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। গত এক বছরে অন্তত ১০টি গরু মারা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসীরা জানান,ভয় ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে এই কারখানার মালিকপক্ষ। কেউ প্রতিবাদ করতে গেলে হুমকি,ভয়ভীতি এমনকি হামলার আশঙ্কায় মুখ বন্ধ রাখতে বাধ্য হন। ২৭ দিন কারাভোগ শেষে এক সাংবাদিককে হাত-পা কেটে নেওয়ার হুমকিও দিয়েছে অভিযুক্ত মোশাররফ মন্ডল, যিনি একজন সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত।

২০২৩ সালে একবার র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে কারখানাটিকে দুই লাখ টাকা জরিমানা করে বন্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু কিছুদিন পরই পুনরায় চালু হয় এই মৃত্যু ফ্যাক্টরি। শ্রমিকরাও স্বীকার করছেন, তারা জীবনবিপন্ন জেনেও পেটের দায়ে কাজ করছেন। প্রশাসনকে জানালেই মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত আসে, তবে কিছুদিন পর সব আবার আগের মতো হয়ে যায়।

স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী এলাকাবাসীর আকুল আবেদন—এই অবৈধ কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হোক। দ্রুত সময়ের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানাটি উচ্ছেদ করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। তারা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার সুদৃষ্টি কামনা করেছেন।প্রাণের দায়ে প্রতিবাদ—পরিবেশ রক্ষায় এখনই প্রয়োজন কার্যকর ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!