1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী’র দুর্গাপুরে অবশেষে গ্রেফতার হলো মকবুল হত্যা মামলার ৫ আসামী - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহী’র দুর্গাপুরে অবশেষে গ্রেফতার হলো মকবুল হত্যা মামলার ৫ আসামী

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৮২ বার পঠিত

আবুল হাশেম-রাজশাহী ব্যুরোঃ

উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের আমগ্রাম এলাকায় বিয়ের দাবীতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে সংঘর্ষে আলোচিত মকবুল হত্যা মামলার ৫ আসামীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।
‎
‎র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,১১ মে ভোর ৪ টার দিকে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আলামিন (৩৫),শহিদুল ইসলাম (২৫), শাহাবুর (৩০),রিপন (২৫) ও মেহেদী হাসান ওরফে বাটুল (২২) গ্রেপ্তারকৃতরা সবাই উপজেলার তরিপতপুর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ডও উদ্ধার করা হয়।‎র‌্যাব আরও জানিয়েছে,পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আাসামীদের দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
‎
‎উল্লেখ্য,গত মাসের (১৩ এপ্রিল) এক নারী পরকীয়ার জেরে প্রেমিক ইসমাইলের বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে। বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দিলে স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। সালিশকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। নিহত মকবুল হোসেন সালিশে মধ্যস্থতার চেষ্টা করলে, আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
‎
‎পরদিন ১৪ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে আমচত্ত্বর মোড়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা মকবুল হোসেনের উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর থেকে আসামীর পলাতক ছিলেন।এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আসামীদের অবস্থান নিশ্চিত করা হয়। এরপর রবিবার (১১ মে) কক্সবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!