1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে দুলা ভাইয়ের হাতে শ্যালক খুন- ঘাতক গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজামণ্ডপ মনিটরিং কমিটিতে নেই স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

ভৈরবে দুলা ভাইয়ের হাতে শ্যালক খুন- ঘাতক গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতাঃ ভৈরবে মানিকদী নয়া হাটি গ্রামে পারিবারিক কলহের জেরে দুলা ভাইয়ের হাতে স্কুল ছাত্র রাকিব (১৪) নামে এক শ্যালক খুন হয়েছে।জিসান (১৮) নামে আরেক শ্যালক আহত হয়েছে।ঘটনার পর পুলিশ ঘাতক ফারুক ও তার মাকে গ্রেফতার করেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার,এলাকাবাসী ও পুলিশ জানায় শুক্রবার দুপুরে ঘাতক ফারুক মিয়া তার পুত্র কে মারধোর করে।এ সময় তার স্ত্রী নাবিলা পুত্র কে বাঁচাতে এগিয়ে এলে তাকে ও মারধোর করে ঘর থেকে তাড়িয়ে দেয় স্বামী ফারুক মিয়া। তারপর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। এ ঘটনা জানার পর নাবিলার ২ ভাই নিহত রাকিব ও আহত জিসান রাত ১১ টার দিকে বোনকে মারধোরের কারন জানতে পাশে অবস্থিত দুলা ভাইয়ের কাছে গেলে শ্যালক – দুলা ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুলা ভাই শাবল দিয়ে রাকিবের মাথায় আঘাত করে এবং একই সময়ে জিসান কে ধারালো সুইস গিয়ার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় তাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে আহত অবস্থায় ২ জনকে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রাকিব কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যায়। তাছাড়া জিসান ও সংকটাবস্থায় রয়েছে।এ বিষয়ে নিহতের চাচা মোঃ সেন্টু মিয়া, বোন আফসানা বেগম ও স্থানীয় এলাকাবাসী মোঃ আছির উদ্দিন সহ অনেকেই জানান,ঘাতক ফারুক বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকতেন। তিনি নেশাখোর ছিলেন। নেশা করে প্রায় তার স্ত্রী কে মারধোর করতেন। শুক্রবার ও তার স্ত্রী কে মারধোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। বোন কে মারধোর করে তাড়িয়ে দেয়ার কারন জানতে নিহত রাকিব ও জিসান দুলা ভাইয়ের সাথে কথা কাটাকাটির ১ পর্যায়ে ফারুক শাবল ও ধারালো অস্ত্র দিয়ে তাদের কে হতাহত করে। তারা ঘাতকের ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তালেব জানান,পারিবারিক কলহের জেরে দুলা ভাইয়ের হাতে ১ শ্যালক খুন হয়েছে এবং আরেক শ্যালক আহত হয়েছে । ঘটনার পর ঘাতক দুলা ভাই ও তার মাকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানতে পারছি

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!