1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীর গুটি জাতীয় আম বাজারে আসছে ১৫ মে ২৫ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীর গুটি জাতীয় আম বাজারে আসছে ১৫ মে ২৫

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী প্রতিনিধি:

এ মৌসুমে রাজশাহীর আম জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মে থেকে জেলার গাছ থেকে নিরাপদ গুটিজাতীয় আম পাড়া,সংরক্ষণ ও বাজারজাত শুরু হবে।বুধবার (৭ মে) সকাল ১১ টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আম উৎপাদক ও সংশ্লিষ্টদের সঙ্গে আম পরিবহন,বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী,গোপালভোগ ২০ মে ২৫,রাণীপছন্দ ও লক্ষণভোগের মতো মিষ্টি জাতের আম বাজারে আসবে ২৫ মে ২৫। আর ১০ জুলাই আশ্বিনা আম এবং আগস্ট মাসে বাজারে আসবে ইলামতি আম।

এছাড়া ক্ষিরসাপাত বা হিমসাগর আম বাজারে আসবে ৩০মে। ১০ জুন ল্যাংড়া, ১৫ জুন আম্রপালি ও ফজলি, ১০ জুলাই আশ্বিনা আম বাজারে আসবে। এর বাইরে বারি-৪ জাতের আম বাজারে পাওয়া যাবে ৫ জুলাই থেকে; ১৫ জুলাই গৌড়মতি জাতের আম বাজারে পাওয়া যাবে।কাটিমন ও বারি আম-১১ সারাবছর সংগ্রহ করা যাবে বলে জানানো হয়েছে।

সভায় নির্ধারিত সময়ের আগেই আম বাজারজাত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার।এসময় জেলা প্রশাসক বলেন, “রাজশাহী আমের রাজ্য হিসেবে পরিচিত। বাজারে যাতে অপরিপক্ব এবং ভেজাল মিশ্রিত কোনো আম বিক্রি না হয় সেজন্য কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল পাড়া, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ক সভা আহ্বান করা হয়।

এবার কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী আমের আবাদ হয়েছে ১৯০৩ হেক্টর জমিতে ফলন হয়েছে ১৩.২৬ মেট্রিক টন এবং উৎপাদন হয়েছে ২ লক্ষ ৬০ হাজার মেট্রিক টন সম্ভাব্য বিক্রয় এক হাজার ছয়শত পঁচানব্বই কোটি পঁচাশি লক্ষ টাকা।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মির্জা ইমাম উদ্দিনের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. উম্মে ছালমা প্রমুখ র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আম চাষী সহ সাংবাদিক গণ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!