1. admin@auchsangbad.com : admin :
কেন্দুয়ায় শিক্ষক সাইদুল ইসলাম চান মিয়ার বিরুদ্ধে ছাত্রীকে শীলতাহানি করার অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কেন্দুয়ায় শিক্ষক সাইদুল ইসলাম চান মিয়ার বিরুদ্ধে ছাত্রীকে শীলতাহানি করার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২১৪ বার পঠিত

মোঃ মহিউদ্দিন সরকার-কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনার কেন্দুয়ায় শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর প্রতি শীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে।এঘটনাটি গতকাল সোমবার ( ৫ মে) রাত ৮টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নুরেছা দুঃখেয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে। এঘটনায় সোমবার রাতেই নির্যাতিত ছাত্রীর নানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিক্ষুব্ধ পরিস্থিতি এড়াতে গতকাল মঙ্গলবার স্কুল বন্ধ ঘোষণা দেন প্রধান শিক্ষক।

অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম ওরফে চান মিয়া ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।ভুক্তভোগী পরিবার ও শিক্ষার্থী জানায়, ঘটনার দিন রাত ৮টার দিকে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৪ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে নিয়ে যায় বিদ্যালয়ের একটি কক্ষে। কিছুক্ষণ পরে ভিকটিম মেয়েটি তার ঘুম ঘুম ভাব আসায় ছুটি চায়।

পরে তাকে ধমক দিয়ে অন্য একটি কক্ষে নিয়ে শীলতাহানির চেষ্টা চালালে ভিকটিমের চেঁচামিচি শুনে অন্য মেয়েরা ছুটে যায় এবং তাদের ডাক চিৎকারের আশেপাশে লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করেন।স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ,চান মিয়া স্যারের নজর ভালা না। স্যার আমাদের দিয়ে পা ও মাথা টিপায়। যার সাথে এইরকম করছে সে সহ আমরা গত পহেলা বৈশাখের দিন শাড়ি পড়েছিলাম।ওই দিন থেকেই স্যারের তার প্রতি নজর বেশি,তাকে বেশি সুযোগ সুবিধা দেয়। আমাদের সাথে স্যার খারাপ আচারণ করলেও ভয়ে বাবা-মায়ের কাছে বলিনি।

ভিকটিমের পরিবার জানিয়েছে, আজকে তার মেয়ের সাথে এরকম করেছে আরেকদিন অন্য কারোর সাথে করবে। আমরা তার দৃষ্টান্তমুলক বিচার চাই।এদিকে অভিযুক্ত শিক্ষক সাইদুল ইসলাম ওরফে চান মিয়া দাবী করেন,তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শিক্ষক। তার স্ত্রীও ওই বিদ্যালয়ের শিক্ষক। তিনি প্রায়ই সময় কাটানো জন্য রাতে বিদ্যালয়ে তালা খুলে বসতেন।

ঘটনার দিন রাতে ভিকটিমসহ আরো তিন ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তে যায়। পরে ভিকটিমের ঘুম আসছে শিক্ষকে জানালে তিনি তাকে রাগে একটি তাপ্পর মেরেছেন বলে জানান তিনি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম জানান,রাতে কেন দিনের বেলায় প্রাইভেট পড়ানোর সুযোগ নেই। অপরাধ করে থাকলে তিনিও তার শাস্তির দাবী জানান। উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ছুটি দিয়েছেন বলেও জানান তিনি।এব্যাপারে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!