1. admin@auchsangbad.com : admin :
হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৩১ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি :

উৎসবমূখর পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা সোমবার (৫ মে ২০২৫) থেকে শুরু হয়েছে। সকাল থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা তিনটি শিফটে অনুষ্ঠিত হয়। ৮ মে ২০২৫ ভর্তি পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। এ সময় তাঁর সাথে প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির,প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবারের পাশাপাশি জেলা প্রশাসন,পুলিশ বিভাগ গোয়েন্দা সংস্থা,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,ফায়ার সার্ভিস,স্থানীয় প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন,ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি। পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা, ওয়াসরুম, অভিভাবকদের বিশ্রামের জায়গা,মেডিকেল সুবিধা, অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা,সিটপ্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙ্গিয়ে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরে ভাইস-চ্যান্সেলর দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।সোমবার (৫ মে ২০২৫) তারিখ ‘এ’ ইউনিটের মোট ২৫ হাজার ৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৭৯.৬ ভাগ।দিকে ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা এঁকেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।

উল্লেখ্য, এ বছর ৭২ হাজার ৯৮৪ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তন্মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৩ জন, ‘বি’ ইউনিটে ২২ হাজার ২৯৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) ২ হাজার ৩৯৪ ও ‘সি’ ইউনিট (বিজ্ঞান ও মানবিক) ৪ হাজার ৪৫৬ জন এবং ‘সি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৮জন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পামাপাশি, হাবিপ্রবি ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থী সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির বোতল,খাবার স্যালাইন,মেডিসিন,প্রয়োজনীয় জিনিসপত্র রাখার ব্যবস্থা,অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও রাতে ছেলে-মেয়ে উভয়ের হলে থাকার ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!