1. admin@auchsangbad.com : admin :
ডিবি পরিচয়ে অপহরণের প্রধান আসামী আটক। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ডিবি পরিচয়ে অপহরণের প্রধান আসামী আটক।

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২২৩ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর বাঘা পৌরসভাধীন  চকনারায়নপুর থেকে ডিবি পুলিশ পরিচয়ে ২জন কে অপহরণের অভিযোগ পাওয়া যায়।গত ২৪ এপ্রিল মোঃ মাহিন আহমেদ (১৮) ও মোঃ মিনারুল মধু(২০) ২জন কে চকনারায়নপুর গোলাম কোম্পানীর বাড়ীর পশ্চিম  পার্শে পাকা রাস্তা হতে বিকেলে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা যায়।

মামলার অভিযোগ সূত্রে,১ নং আসামী মোঃ সুমন আহম্মেদ সহ কয়েকজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করে মোঃ মাহিন আহমেদ এর পরিবারের নিকট ২,০০০০০(দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার দিন ভিকটিমকে ছেরে দিলেও তাদের মোটরসাইকেল মোবাইল ফোন অপহরণকারীরা চুরি করে নিয়ে যায়।উপজেলার গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর ২ নং ওয়ার্ড মোঃ আশরাফ আলীর ছেলে মাহিন ইসলাম মোহন,পার্শ্ববর্তী নওপাড়া,লালপুর নাটোর এলাকার মোঃ কুতুব আলীর ছেলে মিনারুল ইসলাম।

ভিকটিম মোঃ মাহিন আহমেদ  মোহন (১৮) এর বাবা বাদী হয়ে বাঘা থানায় মামলা করেন।বাঘা থানার মামলা নং-৩২, জিআর নং-১১৭, তারিখ- ২৬ এপ্রিল, ২০২৫ ধারা-১৭০/৩২৩/৩৬৫/৩৮৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো: সিফাত রেজা কালবেলা কে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি স্যারের দিকনির্দেশনা আমি ও সঙ্গীয় ফোর্স মোহাম্মদ আলী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোজাহারুল ইসলাম, ড্রাইঃ মোঃ আঃ হাদি কে নিয়ে আমার নেতৃত্বে গত ২৮ এপ্রিল তারিখে উপজেলাধীন মিরগন্জ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ পরিচয় ও অপহরণ কারীদের মধ্যে ১নং আসামী সুমন কে আটকের চেষ্টা কালে অপহরণ কৃত মোটরসাইকেলটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে আমরা লাল রং এর ১৫০ সিসি পালসাল মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।

পরে শুক্রবার(২ মে ২০২৫)রাত আনুমানিক সারে ১০ টার দিকে মামলার এজাহারনামীয় চক নারায়নপুর  গ্রামের মোঃ আব্দুল রাজ্জাক এর ছেলে ১নং আসামী মোঃ সুমন আহম্মেদ(২৯) গ্রেফতার করা হয়। গ্রেফতার করে তার দেহ তল্লাশীকালে আসামীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে  মামলার বাদীর ছেলের মোঃ মাহিম আহমেদ মোহন এর নিকট হতে চুরি করা ০১ (এক) টি SAMSUNG GALAXY S23 মডেলের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন,ডিবি পরিচয় দিয়ে অপহরণের ১টি মামলা হয়েছে।অভিযুক্ত অপহরণকারীর মধ্যে প্রধান আসামী মোঃ সুমন আহমেদ কে আটক করে আজ শনিবার ৩ মে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় । বাঁকীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!