1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫১ বছর বয়সে এসএসসি পরিক্ষা দিচ্ছেন সাংবাদিক দম্পতি !এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫১ বছর বয়সে এসএসসি পরিক্ষা দিচ্ছেন সাংবাদিক দম্পতি !এলাকায় কৌতুহলের সৃষ্টি হয়েছে

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২২১ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক কায়সার হামিদ (৫১) ও তার স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার রিনা (৪৮) দম্পতি এবার ২০২৫ এসে একসাথে মাদ্রাসা বোর্ডের অধিনে এসএসসি পরিক্ষা দিচ্ছেন। এ নিয়ে এলাকায় কৌতু হলের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিউজ কাভারেজে গিয়ে পরীক্ষার্থী সাংবাদিক কায়সার হামিদের সাথে কথা বলতে গেলে তিনি উত্তেজিত হয়ে জোর করে জিটিভির প্রতিনিধি এম এ হালিম এর মোবাইল ফোন কেড়ে নিয়ে অশালীন আচরন করে শারিরীকভাবে লাঞ্জিত করে মোবাইলে ধারণ করা ভিডিও ফুটেজ সহ তথ্য উপাত্ত ডিলেট করে দেন। পরে কেন্দ্রের বাহিরে গিয়ে ১০/১২ জনের বখাটে যুবক ও কিশোর পাঠিয়ে তাদেরকে দিয়ে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে কুলিয়ারচর থানার ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দেয়। এতেই সে ক্ষান্ত হয়নি ক্ষিপ্ত হয়ে অনিন্ধিত অনলাইন পোর্টালসহ কয়েকটি পোর্টালে জিটিভির প্রতিনিধি,কুলিয়ারচরের আমার সংবাদ ও মানবকণ্ঠের প্রতিনিধিসহ ৩ প্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট রিপোর্ট করে সম্মানহানি করছে। এ নিয়ে স্থানীয় গনমাধ্যম কর্মীদের মাঝে তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। মিথ্যা ও বানোয়াট রিপোর্টের প্রতিবাদে আজ শনিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) শাখা কার্যালয়ে জামাল উদ্দিনের সভাপতিত্বে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভৈরব প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু, সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার ভৈরব প্রতিনিধি এম আর ওয়াসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক প্রমাণ চিত্র পত্রিকার মফস্বল সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রুবেল, ডেল্টা টাইমসের ভৈরব প্রতিনিধি মোঃ নাঈম মিয়া, সাংগঠনিক সম্পাদক ও বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরার ভৈরব প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক ও দৈনিক স্বাধীন বাংলার ভৈরব প্রতিনিধি মোঃ জুয়েল মিয়া। এ সময় তারা জানান, জনপ্রিয় স্যাটেলাইট টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম সুনামের সাথে সাংবাদিকতা করছেন। মাঠ পর্যায়ে তার সুনাম রয়েছে। কিন্তু তার বিরুদ্ধে কায়সার হামিদ মিথ্যা ও অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে । আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় কিশোরগঞ্জের কুলিয়ার চরের সাংবাদিক দম্পত্তি কায়সার হামিদ ও তার স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার রিনা নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে কুলিয়ারচর উপজেলার লক্ষিপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের ৩ নং কক্ষে পরিক্ষা দিচ্ছেন। চলতি বছর কুলিয়ারচরে ২টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ১ হাজার ৩শ ৬১ জন পরীক্ষা দিচ্ছেন। এছাড়া কারিগরি বোর্ডের অধীরে ১শ ৬৩ জন পরীক্ষা দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।স্থানীয় বাসিন্দাসহ কয়েকজন পরীক্ষার্থী বলেন, পড়াশুনার মাঝে বয়স কোন বিষয় নয়। নিজের উৎসাহ উদ্দিপনা আর মনোবল থাকলে যে কেও, যে কোন সময় পড়াশুনা নতুন করে শুরু করতে পারে। এটা লজ্জার কোন বিষয় নয়, বরং গৌরবের বিষয়।এ ব্যাপারে বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব এসিস্টেন্ড আলতাফ হোসেন মানিক বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এ সাংবাদিক দম্পতি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আমি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।এ বিষয়ে স্থানীয় ব্যক্তি জানান,সাংবাদিক দম্পতি পরীক্ষা দিচ্ছে। তাদের দেখে এলাকার বয়স্ক অনেকেই পরীক্ষা দিতে উৎসাহিত হবে। শিক্ষার কোন বয়স নাই।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষীপুর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, কায়সার হামিদ ও তার স্ত্রী এক সাথে এসএসসি পরিক্ষা দিচ্ছেন। এ বয়সে এসে এসএসসি পরীক্ষা দেওয়াটা অনান্যদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার। তাদের দেখে অনেকেই উৎসাহ পাবে।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা ফাতিমাতুজ্জোহরা জানান,চলতি বছর কুলিয়ারচরে প্রতিটি কেন্দ্রে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!