1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মহান মে দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মহান মে দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

এসকে শাহীন নবাব , হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

আজ ১লা মে, মহান মে দিবস। নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ হোসেনপুরে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস।সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থা ও বিভিন্ন সংগঠন প্রতি বছরের ন্যায় পালন করে র‌্যালি, শ্রমিক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচী পালন করেছে।

হোসেনপুর উপজেলা প্রশাসন দিবসটি উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালি হোসেনপুর উপজেলা পরিষদ মাঠ হতে শুরু হয়ে কুড়িঘাট বধ্যভূমির সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। দিনটির তাৎপর্য তোলে ধরে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা মহোদয়।তিনি বলেন, আজকের মে দিবসে আমরা যেন সকল পেশায় শ্রমজীবীদের বৈষম্য না রাখি, সকলকে সমানভাবে সুযোগ দেই শ্রমিকদের অধিকার রক্ষায় কাজ করি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে র‌্যালীর সমাপ্তি ঘোষনা করেন।

মহান মে দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মবিনের তত্ত্বাবধানে হোসেনপুর পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল র‌্যালি হোসেনপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হোসেনপুর বাজার পশ্চিমপট্রী মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উক্ত শ্রমিক সমাবেশে পৌর শ্রমিকদলের আহবায়ক খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক অ্যাড. মঞ্জুরুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ও সাবেক মেয়র ‍মোঃ মাহবুবুর রহমান, যুগ্ন আহবায়ক এ আই খান শিবলু, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, কামরুজ্জামান খান, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান সফিকুল ইসলাম হিমেল, সাবেক ছাত্রনেতা ও সাবেক পৌর বিএনপি যুগ্ন আহবায়ক মিজানুল হক মিজান, হোসেনপুর উপজেলা শ্রমিক দলের সিনি: সহ-সভাপতি মোঃ নাজমুল করিম, সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সুজন মিয়া, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাহার মিয়া, সাহেদল ইউনিয়নের সভাপতি আবু বাক্কার, সিদলা ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোকন ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী ও হোসেনপুর উপজেলার শ্রমিকদলের নেতা কর্মী, পেশাজীবী ব্যক্তিবর্গ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ( বিএমইউজে) হোসেন পুর উপজেলা শাখার সভাপতি এসকে শাহীন নবাব গণমাধ্যম কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. মুঞ্জুরুল ইসলাম জুয়েল বলেন, ১৯৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যসাকার আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন শ্রমিকরা ৮ঘন্টা কাজের দাবিতে হে মার্কেটে জমায়েত হয়েছিল, তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের উপর গুলি বর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২জন শ্রমিক ও পুলিশ নিয়হত হয়, অনেক শ্রমিক নেতাকে গ্রেফতার করে ফাঁসিও দেওয়া হয়। এই রক্তাত্ত্ব ঘটনার মধ্য দিয়েই জন্ম নেয় মহান মে দিবস।

১৯৮৯ সালে প্যারিসে অনুষ্টিত সমাজতান্ত্রিক আন্তর্জাতিক সম্মেলনে ১মে দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে ঘোষনা করা হয়।

বিগত ১৭ বছর বিএনপি তথা শ্রমিক দলের নেতাকর্মীরা নিরলসভাবে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, অনেকে আহত-নিহত হয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন, মামলা হামলার শিকার শ্রমিকদলের অনেক ত্যাগী নেতা কর্মীরা। ৫ আগষ্টের পর আজ যেন অতীতের ন্যায় এসব ত্যাগী নেতারা হারিয়ে না যায় সে দিকটি খেয়াল রাখতে হবে। আমরা একটি স্বচ্ছ নিরপেক্ষ ভোটের মাধ্যমে হোসেনপুর উপজেলায় প্রতিটি ইউনিয়ন কমিটি করেছি, যা দলের মধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আগামীতে আমরা ত্যাগী, দক্ষ ও যোগ্য কর্মীদের খুঁজে বের করে বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে এনে দলকে আরো শক্তিশালী করবো। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় এবং ন্যায্য মজুরী নিশ্চিতের জন্য কাজ করেছে। বিএনপি, শ্রমিক দল আমরা সবাই গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, ভবিষ্যতেও আমরা লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো যতদিন পর্যন্ত না মানুষের ভোটের অধিকার ফিরে পায় এবং তারুণ্যের অহংকার তারেক রহমানকে স্বসম্মানে দেশে ফিরিয়ে এনে ৩১দফার আলোকে বাংলাদেশ বিনির্মানে কাজ করার জন্য ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করবো।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন আহব্বায়ক এ আই খান শিবলু, মোঃ ফরিদ উদ্দিন অতপর পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ খাইরুল ইসলাম সভা ও আলোচনা সমাবেশের সফল সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!