1. admin@auchsangbad.com : admin :
নেত্রকোনায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে শিক্ষা প্রকল্পে দুর্নীতি,অভিযুক্ত প্রকৌশলী ও ঠিকাদার! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নেত্রকোনায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে শিক্ষা প্রকল্পে দুর্নীতি,অভিযুক্ত প্রকৌশলী ও ঠিকাদার!

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

একদিকে স্লোগান— “শিক্ষা নিয়ে গড়ব দেশ”, অন্যদিকে নেত্রকোনায় শিক্ষার নামে দুর্নীতির বেহায়া মহোৎসব! কোটি কোটি টাকা বরাদ্দ, অথচ হাতে এসেছে ফাটলধরা ভবন,ভেঙ্গে পড়া দেয়াল, আর শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি-প্রশ্ন জাগে —এ কোন উন্নয়ন? কাদের জন্য এই ভবন?

ঘটনাপ্রবাহ: দুর্নীতির অজুহাতে নির্মাণের নামে খেলা! সরকারি নীতিমালা লঙ্ঘন করে নিম্নমানের সামগ্রী সরবরাহ। তদারকির অভাবে দায়সারা নির্মাণ। ইতিমধ্যে ভবনের দেয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়া শুরু!মানহীন ইট, নিম্নমানের রড, অপরিষ্কার বালু ব্যবহারের তথ্য মিলেছে। অন্তত ৮০% সরকারি অর্থ হাওয়ায় মিলিয়ে গেছে! যেসব প্রতিষ্ঠান সরাসরি ক্ষতিগ্রস্ত: আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয় (৪ তলা ভবন) সাতপাই আলিয়া মাদ্রাসা লতিফা আব্বাস মডেল মহিলা আলিম মাদ্রাসা,কৈলাটি মাদ্রাসা,বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। বিশেষ ভাবে আলোচিত: দশগা মহিলা মাদ্রাসা ভবন — নদীর পাড়ে, ঝুঁকিপূর্ণ নির্মাণ!-ভুক্তভোগীদের কণ্ঠস্বর:
শিক্ষার্থী (দশগা মহিলা মাদ্রাসা):”পড়তে আসি, ভয় নিয়ে বাঁচি। দেয়াল নড়ে, ছাদ ফাটে—একি জীবন নাকি মৃত্যু?”

অভিভাবক:”আমরা সন্তানদের পাঠাই স্বপ্ন দেখতে, অথচ পাঠাই মরণফাঁদে!”স্থানীয় বাসিন্দা:”লুটেরা চক্র যদি শাস্তি না পায়, আমরা রাস্তায় নামবো!জনগণের দাবির ঝড়:
দ্রুত তদন্ত কমিটি গঠন।দুর্নীতিবাজ প্রকৌশলী ও ঠিকাদারদের বিচারের আওতায় আনা। ক্ষতিগ্রস্ত ভবন সমূহের পূর্ণ পুনর্গঠন। ভবিষ্যতে প্রকল্প তদারকিতে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

বিশেষজ্ঞের সতর্কবার্তা: প্রকৌশলী (নাম প্রকাশে অনিচ্ছুক):”এভাবে নির্মাণ চললে বড় দুর্ঘটনা শুধু সময়ের অপেক্ষা। ভবনের কাঠামো দুর্বল,শিশুদের জীবন ঝুঁকিতে!”কারা দায়ী?শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলী।ঘনিষ্ঠ ঠিকাদার চক্র। প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবশালী মহল। আর কতকাল চলবে এই প্রহসন? “শিক্ষা ভবন না, নির্মাণ করা হচ্ছে মৃত্যুঘর!”শিক্ষার নামে চলছে লুটপাটের উৎসব, থামান এই ব্যঙ্গ-উৎসব!”কোটি কোটি টাকার লুটপাটের হিসাব চাই!” শিক্ষার্থীদের মৃত্যুঝুঁকির দায় কে নেবে?”আমরা জবাব চাই! এখনই! নেত্রকোনার জনগণ আর চুপ থাকবে না। শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করা হবে না!শাস্তির দাবিতে রাস্তায় নামবে জনতার ঢল—এ হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় সচেতন মহল।

**”দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে!
শিক্ষার মন্দির রক্ষায় আমাদের ঐক্য চাই!”**
(চলবে) এ-বিষয়ে আরও দূর্নীতির আপডেট তথ্য পেতে চোখ রাখুন আউচ সংবাদে….

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!