1. admin@auchsangbad.com : admin :
সব জিনিসের দাম বাড়লেও কমেছে পাদুকা শ্রমিকের দাম,,,,শ্রমিক নেতা ছাবির উদ্দিন রাজু - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সব জিনিসের দাম বাড়লেও কমেছে পাদুকা শ্রমিকের দাম,,,,শ্রমিক নেতা ছাবির উদ্দিন রাজু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা বিপ্লবী সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু বলেছেন, ‘দেশে সব জিনিসের দাম বাড়লেও কেবল কমেছে পাদুকা শ্রমিকের দাম, তাদের শ্রমশক্তির দাম।বিগত দিনে ভোটের ব্যবস্থা সচ্চ না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। সঠিক ভোট ব্যবস্থা নষ্ট হওয়ায় শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরিব হয়েছে।’তিনি বলেন, ‘ রাজনৈতিক দল ও মানবতাহীন মালিক শ্রমিকদেরকে ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না।সরকার ও মালিক শ্রমিকদেরকে কেবল উৎপাদন বাড়াতে বলে, কিন্তু তাদের মানবিক দাবিগুলো নিশ্চিত করে না।’’মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকার ১১ টায় ভৈরব হাজী আসমত কলেজ সংলগ্ন কার্যালয়ে পাদুকা শ্রমিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় ছাবির উদ্দিন রাজু এসব কথা বলেন।তিনি বলেন, ‘এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকেরা।অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ ও আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।’তাদের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার নেই কর্মস্থলে।

ছাবির উদ্দিন রাজু বলেন, ‘জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী-মেহনতি মানুষকে আজ চরম দুঃসহ জীবন-যাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে।শ্রমিক পরিবারগুলোর খাদ্য গ্রহণ কমে গেছে।তাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে লেখাপড়া করাতে পারছেনা, ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়।বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়।শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসেবে প্রচার করে।’তিনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতিদের বৃহত্তর ঐক্য এবং আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তিনি অনতিবিলম্বে পাদুকা শ্রমিকদের বাঁচার মতো মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি বিশেষ আহবান জানান।কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ফয়জুল কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন-জেলা সংগঠনের সিনিয়র সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন সরকার, ক্ষুদ্র পাদুকা বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ তারেক মিয়া, নির্বাহী সদস্য মোঃ জহির মিয়া,সুলতান খন্দকার প্রমুখ।দিন ব্যাপী শ্রমিক সহ সকলের জন্য ডায়াবেটিকস পরীক্ষা ও পরামর্শ ফ্রি প্রদান করা হয়।আলোচনা সভার পর বিশ্বের সকল শ্রমিকদের জন্য দোয়া মোনাজাত করে তাবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!