1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
“আশ্রয় নয়, এ যে প্রতারণার প্রাসাদ" - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

“আশ্রয় নয়, এ যে প্রতারণার প্রাসাদ”

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পঠিত

শেখ মামুনুর রশীদ মামুনঃ

যেখানে থাকা ছিল মানবতার ছায়ায়,সেখানে আজ ছড়াচ্ছে দুর্নীতির বিষবাষ্প। যেখানে জ্বলবার কথা ছিল আশার আলো, সেখানে দাউদাউ করে জ্বলছে ক্ষোভ,হতাশা আর প্রতারণার আগুন! নেত্রকোনার কলমাকান্দা,বারহাট্টা ও মদন উপজেলার সাধারণ মানুষ আজ ফুঁসছে। “সরকার ঘর দিতে চায়,আর কিছু শকুন তা থেকে লুটে নিতে চায়!” এই চরম ক্ষোভই এখন মুখে মুখে ফিরছে। মুজিব কেল্লা’ প্রকল্প-নামটা গর্বের,বাস্তবতা লজ্জার। গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই দেওয়ার এই মহৎ উদ্যোগ এখন হয়ে উঠেছে এক দুর্নীতির সাম্রাজ্য। মাঠে ঘুরে দেখা গেল- ভাঙাচোরা কাঠামো,চুন-সিমেন্টের বদলে ধুলা-বালি,দেয়ালে ফাটল,ছাদে চুইয়ে পড়ে পানি।কোনো কোনো ঘরে এমন নির্মাণ হয়েছে যে একটু ঝড়েই ভেঙে পড়ার উপক্রম। “এগুলো ঘর না,ধোঁকা! কোটি টাকার কাগজে কোটি টাকা উধাও, আর গরিবের হাতে রইল মরিচা ধরা এক মুঠো হতাশা।”এক প্রবীণ গ্রামবাসীর কণ্ঠে ঝরে পড়ে বিষণ্নতা — “বাঁশের ঘরেও যত্ন থাকে, কিন্তু এখানে যেন খেলনার ঘর বানাচ্ছে কোটি টাকায়। এসব ঘর না,এসব লজ্জা।”তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য -ঠিকাদাররা কেউ নেত্রকোনার,কেউ শেরপুরের- কিন্তু দুর্নীতির খেলায় সবাই একসাথে। পিআইও, রাজনৈতিক নেতা,ঠিকাদার- সবাই যেন একে অপরের পেছনে পাহারাদার। জনস্বার্থের টাকা ভাগ হয়ে যাচ্ছে পকেটের রাস্তায়। এক তরুণ ক্ষোভে গর্জে ওঠে — “অভিযোগ করবো কার কাছে? যারা চোর,তারাই তো পাহারাদার! আমরা কোথায় যাবো?” সরকার উন্নয়নের জন্য ঘুমহীন দিন কাটায় -আর মাঠে বসে এই শকুনেরা লুটে খায় সেই ঘামের ফল। প্রশ্ন ওঠে -এত বড় দুর্নীতির পাহাড় প্রশাসনের চোখ এড়িয়ে কীভাবে গড়ে উঠল? নাকি,সবার চোখে এখন সুবিধার চশমা? মুখে উন্নয়ন, ভিতরে ধ্বংস। বিক্ষুব্ধ জনতা স্পষ্ট বলছে- আর নয় প্রশাসনের কালো টানা পোড়েন! এবার চাই সেনাবাহিনীর নিরপেক্ষ তদন্ত। চাই দুর্নীতির জাল ছিঁড়ে দেওয়া হোক!চাই মুখোশ খুলে দেওয়া হোক সেই ‘ঘর চোরদের’। একজন শিক্ষিত নাগরিক কাঁপা গলায় বলেন – “মুজিব কেল্লা গরিবের শেষ আশ্রয় হওয়ার কথা ছিল। আজ তা হয়ে উঠেছে দুর্নীতির দুর্গ। এভাবে চলতে থাকলে মানুষ আর রাষ্ট্রকে বিশ্বাস করবে না!”এই দেশ কার? যে কৃষক পায়ে হেঁটে ভোট দিতে যায় তার? না কি সেই হায়েনার, যে টেন্ডার হাতে নিয়ে গরিবের ঘাম বিক্রি করে?
প্রশাসনের প্রতি জোর হুঁশিয়ারি -যদি এখনই দুর্নীতিবাজদের বিরুদ্ধে শক্ত তদন্ত ও আইনি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই ক্ষোভ হবে আগুন,এই ক্ষোভ হবে বিস্ফোরণ! এ দেশ আমাদের জনগণের। লুটেরাদের নয়!
জবাব চাই। বিচার চাই। এখনই!

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!