1. admin@auchsangbad.com : admin :
নেত্রকোনার গন্ডাবেড়ে ‘ধর্মের নামে সন্ত্রাস’: নদী দখল, জেলে নিপীড়ন ও সাংবাদিক নিগ্রহে উত্তাল জনপদ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

নেত্রকোনার গন্ডাবেড়ে ‘ধর্মের নামে সন্ত্রাস’: নদী দখল, জেলে নিপীড়ন ও সাংবাদিক নিগ্রহে উত্তাল জনপদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৫৬ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ধর্মের নাম ব্যবহার করে সরকারি জলাশয় দখল,নিরীহ জেলেদের তাড়িয়ে দেওয়া,সাংবাদিককে মারধর,আর প্রশাসনের নিরবতা-এ যেন নেত্রকোনার গন্ডাবেড় এলাকায় এক নিষ্ঠুর বাস্তবতা। দূর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এই জনপদে আজ আইন নেই,মানবতা নেই,নেই রাষ্ট্রের উপস্থিতিও। এখানে আছে শুধু এক প্রভাবশালী চক্রের দম্ভ, ধর্মের অপব্যবহার,আর প্রশাসনের চরম নিষ্ক্রিয়তা।

প্রাপ্ত অভিযোগ ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, “ধর্মীয় প্রতিষ্ঠান” নামের আড়ালে স্থানীয় কয়েকজন নেতৃত্ব দিচ্ছেন একটি সংঘবদ্ধ চক্রকে। সরকারি কোনো বৈধ লিজ না থাকা সত্ত্বেও তারা নদী দখল করে বসেছেন। তাদের  লোকজন সরকারি কার্ডধারী জেলেদের নদীতে মাছ ধরতে দিচ্ছেন না। বাধা দিলে মারধর, হুমকি এবং গায়ের জোরেই উচ্ছেদ করে দেওয়া হচ্ছে।

একজন সাংবাদিক এই চিত্র তুলে ধরতে গেলে হামলার শিকার হন তাঁর পরিবার। অথচ পুলিশ তাদেরই সরিয়ে দেয় রাতারাতি-অভিযুক্তদের নয়। থানা,ইউএনও অফিস,এমনকি উপজেলা মৎস্য অফিস—সবই জানে, কিন্তু কেউ কিছুই করেনি।

‘প্রশাসন যেন চক্রের পেছনে’: জেলেদের আকুতি
ভুক্তভোগী জেলেরা বলেন, “আমরা সরকারের কার্ডধারী। নদী আমাদের জীবিকা। এখন এই চক্র আমাদের নদী দখল করে বলছে,এটা নাকি ধর্মীয় জায়গা! ধর্ম কি মানুষকে রুটি কেড়ে নিতে শেখায়? স্থানীয়দের মতে,চক্রটি ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের অপরাধকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এর পেছনে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবও রয়েছে বলে অনেকের সন্দেহ।

‘প্রতিবাদ মানেই শত্রুতা’: সাংবাদিক নির্যাতনের ভয়াবহতা,যে সাংবাদিক ঘটনার সত্যতা তুলে ধরতে চেয়েছিলেন, তাঁর বিরুদ্ধে শুরু হয় ভয়ংকর আক্রমণ। তাঁর পরিবারের ওপর চলে সন্ত্রাসী হামলা। তিনি বলেন, “একটা কণ্ঠ তুলে ধরা মানেই আজ শত্রু হয়ে যাওয়া। প্রশাসন তো দেখেও না দেখার ভান করে!” মানবাধিকার, আইনের শাসন—সব মুখ থুবড়ে পড়েছে।
গন্ডাবেড় যেন রাষ্ট্রের অচেনা ভূখণ্ড। এখানে প্রশাসনের ব্যর্থতা স্পষ্ট। নেই কোনো তদন্ত, নেই বিচার। বরং, অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরছে, আর ভুক্তভোগীরা বাঁচার পথ খুঁজছে। সেনাবাহিনীর হস্তক্ষেপ চাই’: নাগরিকদের শেষ ভরসা।
চরম অসহায়তায় ভুক্তভোগীরা এখন সেনাবাহিনীর দিকে চেয়ে আছেন। তাঁরা দাবি করেছেন—
১. নদী ফিরিয়ে দেওয়া হোক জেলেদের হাতে।
২. কথিত ধর্মীয় চক্র ও তাদের নেতার বিরুদ্ধে সামরিক তত্ত্বাবধানে তদন্ত হোক।
৩. প্রশাসনের নিষ্ক্রিয় কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হোক।
৪. সাংবাদিক নির্যাতনের বিচার হোক।
৫. এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আইনের শাসন ফিরিয়ে আনা হোক।
নেত্রকোনার গন্ডাবেড় যেন আজ এক শোষণের প্রতীক। এ যেন এক অঘোষিত শাসনের রাজত্ব, যেখানে রাষ্ট্রের চোখ বন্ধ, আর জনগণ নিঃস্ব। এই অমানবিক অবস্থা থেকে মুক্তির জন্য, এখন প্রয়োজন, কেন্দ্রীয় শক্তির দ্রুত কার্যকর হস্তক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!