1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে "সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পঠিত

সুমন ভট্টাচার্য

সুস্থ জীবনযাপনের জন্য খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ১৫ এপ্রিল (মঙ্গলবার) ২০২৫: সুস্থ জীবনযাপনের”সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)আয়োজিত এ সেমিনারে পুষ্টি ও জনস্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান প্রধান কার্যালয়ের অধ্যক্ষ ড. মো: জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমা আক্তার উপ পরিচালক বিভাগীয় কৃষি অফিস ময়মনসিংহ।

সেমিনারের সভাপতিত্ব করেন রেহেনা আক্তার বারটানের নির্বাহী পরিচালক (অঃ দাঃ) উপ সচিব বারটান প্রধান কার্যালয়। আলোচকরা পুষ্টিকর খাদ্যাভ্যাস, নিরাপদ খাদ্য গ্রহণ ও জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।প্রধান অতিথি মো: মুফিদুল আলম বলেন, “স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তুলতে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। সরকার পুষ্টি ও জনস্বাস্থ্যের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।”

মূল প্রবন্ধ উপস্থাপনায় ড. মো: জামাল হোসেন বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে পুষ্টির ঘাটতি মোকাবিলায় ফলিত পুষ্টির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাস পরিবর্তন করে সহজেই অপুষ্টিজনিত সমস্যা কমানো সম্ভব।”অতিথিদের আলোচনার মাধ্যমে উঠে আসে “জনস্বাস্থ্যের উন্নতির জন্য সঠিক পুষ্টি গ্রহণ অপরিহার্য। স্বাস্থ্যসেবা খাতে সরকারের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে।”

সেমিনারে সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ৯ম গ্রেড/তদুদ্ধ কর্মকর্তা,স্বাস্থ্য বিশেষজ্ঞ, পুষ্টিবিদ, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচকদের মতে, জনগণের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করা হলে দীর্ঘমেয়াদে সুস্বাস্থ্য ও কর্মক্ষমতা বাড়বে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!