1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে লোকজ উৎসব ও বর্ষবরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জে লোকজ উৎসব ও বর্ষবরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৫ বার পঠিত

কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগহ্জ উপজেলা প্রশাসনের আয়োজেন গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ শিল্পপসরায় ফুটে তুলে একটি বণার্ঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়। যেন লোকজ উৎসবে মেতে উঠে বর্ষবরণে আসা ধর্ম-বর্ণ নির্বিশেষে শিশু বৃদ্ধাসহ সকল শ্রেণির মানুষ।

কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ হতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাদ্য ঢাকের তালে গোটা উপজেলা শহর প্রদক্ষিণ করে। এসময় থেমে থেমে লাঠি খেলায় মেতে উঠে সকল মানুষ। কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এসময় ফুটে উঠে লাঠি খেলা, পালকীতে বৌ সাজ্ব, ঘোড়ার পিঠে চড়ে মাথায় পাগড়ী ও মুখে রুমাল দিয়ে নতুন বর সাজ্ব, গরুর লাঙ্গল জোয়ালসহ হাল, মই, কৃষক-কৃষাণী, গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, পাকজাল খলাই নিয়ে জেলে, হুক্কা, হালখাতার লালসালু মোড়ানো নতুন খাতা নিয়ে মহাজনসহ গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য। এসব লোকজ উৎসব দেখে শিশু কিশোর-কিশোরী, যুবক-যুবতী আনন্দ উপভোগ করাসহ তাদের নানা কৌতহল দেখা দেয়। তারা পরিচিত হয় গ্রামীণ এসব সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে। তারা এসব দেখতে পেরে উচ্ছাস প্রকাশ করে। এতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাটি লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসবে পরিণত হয়। অন্যদিকে প্রমিলা ফুটবল দলের সদস্যরা এসো হে বৈশাখ শুভ নববর্ষ লেখা নিয়ে শোভাযাত্রার সামনের কাতারে থাকায় শোভাযাত্রাটির শোভাবর্ধক হয়েছে বলে অনেকে মন্তব্য করেন।

এদিকে শোভাযাত্রা শেষে শুটকি ভর্তা, আলু ভর্তা, পাট শাক, কাঁচা মরিচ, পেয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়া উৎসব হয়। সকলে প্রাণ ভরে পান্তা ভাত খান।

এদিকে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে লোকজ মেলায় বাঁশ শিল্প, মৃৎ শিল্প, কারুপণ্য, হস্তশিল্প, মিঠাই স্টলে ফুটে উঠে গ্রামীণ শিল্পপসরায়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈশাখী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষাথর্ীদের নিয়ে রচনা প্রতিযোগিতা হয়। কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান হয়।

শিক্ষার্থীরা জানান- আমরা গ্রামীণ এসব সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে পরিচিত ছিলাম না। আজ বৈশাখী আন্দ শোভাযাত্রায় এসব দেখে পরিচিত হলাম। এটি আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। বৈশাখী আনন্দ শোভাযাত্রায় বিভিন্নজন ভিন্ন ভিন্ন গ্রামীণ সাজে সেজেছে। তা শোভাযাত্রাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করেছে।শেষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!