
ফখর উদ্দিন ইমরান, বিশেষ প্রতিবেদক
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদীতে আনন্দ-উচ্ছ্বাস আর নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩২’ উদযাপিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা,বৈশাখী মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের মোড় প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলার কলেজ মাঠের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর পরে এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান,লোকজ নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইউপি চেয়ারম্যানগন,শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী, জুনিয়র জেমস সোহাগ ও ক্ষুদে গানরাজ কণ্ঠশিল্পী লীজা প্রমুখ শিল্পীবৃন্দ।এদিকে কটিয়াদী উপজেলার রইছ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হাদিউল ইসলাম বকুলের সভাপতিত্বে বর্ষবরন উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম ইউসুফ মিয়াসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্বে ছিল নবম শ্রেনীর ছাত্রী ফারজানা আক্তার। সবশেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।