1. admin@auchsangbad.com : admin :
সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক এবিএম মাহবুবুল আলম - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সাড়ে ৫ বছর পর স্বপদে বহাল প্রধান শিক্ষক এবিএম মাহবুবুল আলম

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

এবিএম মাহবুবুল আলম সিদ্দিকী।

বিশেষ প্রতিবেদক

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরখাস্ত হওয়ার সাড়ে ৫ বছর পর আদালতের নির্দেশে যাবতীয় বকেয়া বেতন ভাতাসহ স্বপদে পূনরায় দায়িত্ব ফিরে পেলেন এবিএম মাহবুবুল আলম সিদ্দিকী।জানা যায়, ২০১৯ সনে চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের তৎকালীন সভাপতি মোঃ আশরাফ আলীর অনৈতিক কাজের সাথে সম্মতি না দেয়ায় প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ এনে ২০১৯ সনের২২ নভেম্বর তারিখে তাঁকে বরখাস্ত করেন। অন্যায়ভাবে প্রধান শিক্ষক এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীকে বরখাস্ত করায় তিনি পুনরায় চাকুরী ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিট পিটিশন দাখিলের পর মহামান্য হাইকোর্ট বিভাগ গত ৮ জানুয়ারি ২০২৫ তারিখের রায় ও নির্দেশনার আলোকে যাবতীয় বকেয়া বেতন ভাতাদি ও অন্যান্য সুবিধাদিসহ স্বপদে পূন:বহালের আদেশ প্রদান করেন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে গত ২০ মার্চ ২০২৫ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর রিয়াজুল হকের স্বাক্ষরিত পত্রের আলোকে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার বৃহস্পতিবার বিকেলে প্রধান শিক্ষক এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীকে পূন: বহালের ব্যবস্থা করেন। এসময় প্রতিষ্ঠানের চলতি দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হেমায়েত হোসেন তাঁকে দায়িত্ব¡ বুঝিয়ে দেন।চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মাহবুবুল আলম সিদ্দিকী জানান, ২০১৯ সনে প্রতিষ্ঠান পরিচালনা কমিটি অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে আমাকে বরখাস্ত করেন। আমি ন্যায়বিচারের আশায় চাকুরী ফিরে পাওয়ার জন্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করি। মহামান্য হাইকোর্ট আমার আবেদন বিবেচনা করে বকেয়া বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ পূনর্বহালের আদেশ প্রদান করেন। আমি বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পূনরায় আমার স্বপদে দায়িত্ব¡ বুঝে পেয়েছি।কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ মাঈদুল ইসলাম জানান, মহামান্য হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে পূর্বের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ চাতল বাগহাটা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম মাহবুবুল আলম সিদ্দিকীকে পূনর্বহাল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!