1. admin@auchsangbad.com : admin :
  2. johir14gram129@gmail.com : Johirul Islam : Johirul Islam
  3. mashiurrahmanshohag@gmail.com : Mashiurrahman Shohag : Mashiurrahman Shohag
  4. sumon20171984@gmail.com : Sumon Chandra Bhattacharya : Sumon Chandra Bhattacharya
ডাক্তারের ভুল চিকিৎসায় কটিয়াদীর এক প্রসূতি মায়ের মৃত্যু - আউচ সংবাদ প্রতিদিন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চৌদ্দগ্রামে টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, ক্ষতিগ্রস্ত কৃষকরা চৌদ্দগ্রামে মাদকের বিরোধী সেমিনার চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, বাড়িঘরে হামলা-ভাংচুর, ৬ লাখ টাকার মালামাল লুট চৌদ্দগ্রামে আলফা একাডেমির উদ্যোগে স্কুল লিডারশীপ এন্ড এডুকেশনাল পার্টনারশীপ সেমিনার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকা চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জন আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন কিশোরগঞ্জে পিডিবি’র জিএম কমার্শিয়ালের নির্দেশ অমান্য: বহুতল ভবনেও চলছে সরকারি মিটার বিক্রির রমরমা বাণিজ্য! জামায়াতে ইসলামীর ব্যতিক্রমী উদ্যোগ চৌদ্দগ্রামে সিরাতুন্নবী(স.) রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের চৌদ্দগ্রামে নিখোঁজের ৯ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি অভি খান চৌদ্দগ্রামে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ত্রিশালে অবৈধ দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় হাফেজদের মিলনমেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের উদ্যোগে দাওয়াতী সভা ও সদস্য ফরম চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে বিরোধ, কর্মচারীকে মারধরের অভিযোগ চালকের বিরুদ্ধে চৌদ্দগ্রামে সংগীত শিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামী গ্রেফতার নেই, ক্ষোভ স্বজনদের চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সাংবাদিকদের বেঁধে পেটানোর হুমকি ভূমি অফিসের নায়েবের বিরুদ্ধে জ্ঞানতীর্থ গ্রন্থাগার উদ্যোগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত মুক্তাগাছায় অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন চৌদ্দগ্রামে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাকৃবিতে ছাত্রলীগের সাবেক নেতাকে আটক, মুচলেকায় মুক্তি কিশোরগঞ্জ পিডিবি অফিসে গ্রাহক হয়রানি: ভৌতিক বিলের প্রতিকার চেয়ে আবেদন করায় হয়রানি, তদন্ত রিপোর্টের নামে টাকা আত্মসাৎ ও নির্বাহী প্রকৌশলীর অসদাচরণের অভিযোগ ময়মনসিংহ নগরীর সড়কে আধুনিক যন্ত্রে ধুলোবালি পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন সিটি প্রশাসক

ডাক্তারের ভুল চিকিৎসায় কটিয়াদীর এক প্রসূতি মায়ের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৩৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় কটিয়াদীর তানিয়া আক্তার (৩০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ সদরের মেডিল্যাব হেলথ কেয়ার সেন্টার হাসপাতাল থেকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত তানিয়া আক্তার( ৩০) কটিয়াদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার মাহমুদ হাসান এর স্ত্রী ও উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১১ ই এপ্রিল শুক্রবার সকালের দিকে তানিয়া আক্তার( ৩০) এর প্রসব ব্যথা শুরু হলে, কিশোরগঞ্জ সদরের স্টেশন রোডে মেডিল্যাব হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যান। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দুপুরের দিকে চিকিৎসক ডাঃ নাসিমাতুল জান্নাত মিতুল তাকে সিজার করাতে অপারেশন থিয়েটারে নিয়ে যান।দুপুর ১টা ৫০ মিনিটে সিজারে ছেলে সন্তান জন্ম গ্রহন করে। তখন মা ছেলে উভয়ই সুস্থ ছিল।কিন্তু সংকট থেকে যায় মায়ের। ঘন্টা দুয়েক পর রোগীকে ব্লাড দেয়া হয়। তারপরই শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে রেফার্ড করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।তানিয়ার স্বামী মাহমুদুল হাসান বলেন,”শুক্রবার, দুপুর ১টা ৫০ মিনিটে সিজারে ছেলে সন্তান জন্ম গ্রহন করে। তখন মা ছেলে উভয়ই সুস্থ ছিল। তারপর আমাদের সাথে এবং পরিবার পরিজনের সাথে ২টা ৪০ মিনিটে রোগী তানিয়ার সাথে কথাবার্তা হয়, তখন স্বাভাবিক ছিল। পূর্বে ডাক্তার রক্ত সংগ্রহের কথা বলেনি, এমনকি ব্লাড না লাগানো কথাও আমাদেরকে জানায়।কিন্তু পরবর্তীতে অন্যরোগীর ব্লাড তার শরীরে পুশ করে।রোগীর অস্থিরতার কারনে সাময়িক ব্লাড দেয়া বন্ধ রাখার পর পুনরায় ব্লাড প্রদান শুরু করে।অবস্থা জটিল হতে থাকলে রাত ৯টা ১০ মিনিটে রিলিজ দিয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল নিতে বলে। কিন্তু পুলেরঘাট বাজার যেতে না যেতেই রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। “ভুল চিকিৎসার কারনে নবজাতক হারালো তার মাকে,ভাই হারালো তার বোনকে, স্বামী হারালো তার স্ত্রীকে, মা হারালো তার মেয়েকে। অবহেলা কার, দায় কার প্রশ্ন জনমনের?তানিযার ভাই রাজন বলেন, ‘আমার বোনকে তারা মেরে ফেলছে। কেন আগে বললো না রোগীর অবস্থা খারাপ। আমি তাদের বিচার চাই।’এ বিষয়ে জানতে ডাক্তার নাসিমাতুল জান্নাত মিতুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি।হাসপাতালের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘কেন এমন হলো আমরা বলতে পারবো না। ওই চিকিৎসক আমাদের এখানে নিয়মিত সিজার করেন। এ সময় তিনি সাংবাদিকদের রিপোর্ট না করারও অনুরোধ জানান।কিশোরগঞ্জ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ লাশ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!