1. admin@auchsangbad.com : admin :
পবিত্র জুম্মাবার: হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনায় আমাদের প্রার্থনা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

পবিত্র জুম্মাবার: হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনায় আমাদের প্রার্থনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

শেখ মামুনুর রশীদ

আজ শুক্রবার-মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র ও বরকত ময় দিন। সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় এই দিনের গুরুত্ব ইসলাম ধর্মে অনন্য। এই দিনে মুসলমানরা জুমার নামাজ আদায় করেন, আত্ম শুদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে মাথা নত করেন, গুনাহ মাফের আশায় দোয়া করেন এবং ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি ও কল্যাণ কামনা করেন।

এই পবিত্র জুম্মাবারের উসিলায়, আমি বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জন্য অন্তর থেকে দোয়া করি-মহান আল্লাহ যেন তাঁদের হেফাজত করেন,তাঁদের জীবন শান্তি, নিরাপত্তা ও কল্যাণে ভরিয়ে দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে যেন আল্লাহর রহমত বর্ষিত হয়। বিশেষ করে বিশ্বের যে সকল প্রান্তে মুসলমানরা নিপীড়নের শিকার, নির্যাতিত ও বঞ্চিত-সেসব জায়গায় যেন শিগগিরই শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হয়।

এই দিনে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্যও একটি বিশেষ প্রার্থনা। আল্লাহ তায়ালা যেন এই দেশের প্রতি সু-নজর দেন। দেশের প্রতিটি নাগরিক যেন নিরাপদে,সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারে-এই কামনা করি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হোক, দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠিত হোক,এবং দেশ পরিচালনায় যেন জনকল্যাণ ও ন্যায়ের পথ অনুসরণ করা হয়। এ দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে যেন শান্তি ও স্বস্তির বাতাস বইতে থাকে।

সাথে সাথে, সমাজের যেসব শ্রেণি উগ্র মতবাদ ও সন্ত্রাসের পথে চলে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করে তুলতে চায়, তাদের জন্যও দোয়া করি। আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, তাদের অন্তরকে সত্য ও শান্তির পথে ফেরত আনেন। আমরা চাই, এ দেশের প্রতিটি মানুষ হোক মানবতা ও সহানুভূতির ধারক ও বাহক। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ হোক, বাংলাদেশ এগিয়ে যাক সমৃদ্ধি ও স্থিতিশীলতার পথে।

একটি সমাজ তখনই সামনে এগিয়ে যায়, যখন সেখানে নিরাপত্তা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বিদ্যমান থাকে। আমরা চাই, বাংলাদেশ হোক এমন একটি সমাজের প্রতিচ্ছবি-যেখানে ভিন্ন মতের প্রতি সহনশীলতা,ভালোবাসা, ও আন্তরিকতা প্রতিটি স্তরে প্রতিফলিত হয়।এই পবিত্র জুম্মাবার কেবল আত্ম শুদ্ধির নয়,বরং জাতীয় ভাবে আত্ম বিশ্লেষণেরও দিন।আমরা যেন কেবল মুখে দোয়া না করি,বরং নিজের চরিত্রে,চিন্তায় ও কাজে আল্লাহর পথ অনুসরণ করি।সমাজে যেন আমাদের ভূমিকা হয় ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক।

পরিশেষে,আল্লাহর দরবারে বিনম্র প্রার্থনা-হে আল্লাহ,আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে হেফাজত করুন। শান্তি দিন,শৃঙ্খলা দিন, হেদায়েত দিন। যেসব অন্তরে রয়েছে হিংসা,বিদ্বেষ ও বিভাজন-সেখানে আপনি ভালবাসা,সহানুভূতি ও সহনশীলতার আলো জ্বালিয়ে দিন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!